Ajker Patrika

ঈদের ছুটিতেও প্রতিদিন মেট্রোরেলের যাত্রী কত ছিল, জানাল কর্তৃপক্ষ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৩ জুন ২০২৬, ১৮: ৪৬
ঈদের ছুটিতেও প্রতিদিন মেট্রোরেলের যাত্রী কত ছিল, জানাল কর্তৃপক্ষ
ফাইল ছবি

ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির সময় রাজধানীবাসীর যাতায়াত সহজ করতে নিরবচ্ছিন্ন মেট্রোরেলসেবা পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদের আগে ও পরে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত (ঈদের দিন ছাড়া) প্রতিদিন গড়ে ১ লাখ ৫১ হাজার ৮৭৭ জন যাত্রী পরিবহন করেছে মেট্রোরেল।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমটিসিএল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের দিন ছাড়া অন্যান্য দিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রতিদিন ১৪০টি ট্রিপ পরিচালনা করা হয়েছে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে প্রয়োজনে ট্রিপসংখ্যা বাড়ানোর জন্য ১০টি অতিরিক্ত ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছিল।

ডিএমটিসিএল জানিয়েছে, সরকারি ছুটির দিনগুলোতেও তাদের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে মেট্রোরেল স্টেশন ও এর সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমও পরিচালনা করা হয়েছে।

ঈদের ছুটিতে সুষ্ঠু, নিরাপদ ও নিরবচ্ছিন্ন মেট্রোরেল চলাচল নিশ্চিত করতে সহযোগিতা করায় সব যাত্রী ও অংশীজনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটি ঈদকে কেন্দ্র করে রাজধানী থেকে ঘরমুখী ও ছুটি শেষে কর্মস্থলমুখী মানুষের যাতায়াতে মেট্রোরেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত