
অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমরা আশা করব, অনুরোধ করব, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখবে। দেশে যে সংকট আছে, সেই সংকট নিরসনে তারা কাজ করবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে উনসত্তরের গণ-অভ্যুত্থানে শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহীদ আসাদ পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।
ফখরুল বলেন, ‘আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন যে সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেভাবে নিশ্চিত হতে পারছি না যে সেই প্রত্যাশাগুলো পূরণ হবে।’
জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে ফখরুল বলেন, ‘একটা নির্বাচন, ১৫ বছর যা থেকে জনগণ বঞ্চিত...নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে। এখন জোর করে যদি বিষয়টাকে বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের অধিকার থেকে বঞ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে দেখেছি যে, এ ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময়ক্ষেপণ করা হয়, তাহলে অন্যান্য শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। তখন জনগণের যে চাহিদা থাকে, সেই চাহিদা থেকে তারা পুরোপুরি বঞ্চিত হয়।’
বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্রের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে আমাদের অবশ্যই দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত।’
শহীদ আসাদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের স্বাধীনতার যে আন্দোলন, সমাজকে বদলে দেওয়ার যে সংগ্রাম, সেই সংগ্রামের ইতিহাসে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট। আজ বুধবার এনসিপি কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে
হামে শিশু মৃত্যু কোনো গাফিলতি নয়, এটি একটি সুস্পষ্ট ক্রাইম। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা অভিভাবকদের হাহাকার দেখছি। সাধারণ মানুষ বুঝতে পারছে না কীভাবে এই সংকট তৈরি হয়েছে। এটি আল্লাহপ্রদত্ত কোনো সংকট নয়...
১৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও ডেঞ্জারাস। এটা একবার যে খায়, সে জীবনে আর ভুলতে পারে না। এখানে তাদের নেতারা যা বলেন শুদ্ধ-অশুদ্ধ-ভুল, এরা এটাই মানে। মওদুদির বংশের কেউ কিন্তু জামায়াতে ইসলামী করে না...
১৭ ঘণ্টা আগে
আমরা সবাই বলছি তরুণদের রাজনীতিতে আসতে হবে। এ রকম যদি হয় যে, আমলাদের আটকানোর প্রয়োজন বা আইজিপিদের বা গুরুত্বপূর্ণ পদধারী, যাঁরা সত্যিকার অর্থেই প্রভাব বিস্তার করতে পারে, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তাদের আটকান। কিন্তু যাঁরা আসলে এই ধরনের নিরীহ চাকরিতে ছিল, তাদের আটকানো মনে হয় না খুব সংগত বিষয়...
১৮ ঘণ্টা আগে