
জার্মানির রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে যে উদ্বেগের তথ্য বিএনপি প্রকাশ করেছে তা সত্য নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আশিম ট্র্যোস্টার। এ বিষয়ে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সম্প্রতি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক নিয়ে প্রশ্ন করলে আখিম ট্র্যোস্টার বলেন, ‘১৭ই মার্চ আমার উপ-রাষ্ট্রদূতের সঙ্গে চৌধুরী সাহেবের (আমীর খসরু মাহমুদ চৌধুরী) দাওয়াতে বিএনপির সঙ্গে সৌজন্য সাক্ষাতে যাই। বৈঠকটি এর থেকে বেশি কিছু নয়। যেহেতু আমি বাংলাদেশে জার্মানির দূত, তাই এখানে সরকারের বিভিন্ন মন্ত্রীসহ বিরোধী দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করি।’
বৈঠকে বন্ধুসুলভ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে আশিম ট্র্যোস্টার বলেন, ‘আমাকে মহাসচিব যেভাবে উদ্ধৃত করেছেন তাতে আমি অসন্তুষ্ট। আমরা দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের পরিস্থিতি নিয়েও কথা বলেছি, মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছি। তবে বৈঠকটি রুদ্ধদ্বার ছিল। কোনো দেশই বিদেশি দূতদের দ্বারা সমালোচিত হতে চায় না। আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করি, এখানকার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য নই। অন্তত জনসম্মুখে তো নয়ই।’
আখিম ট্র্যোস্টার আরও বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমাদের পর্যবেক্ষণের বিষয়ে সরকারের সঙ্গে আমরা আলোচনা করছি। দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি জাতিসংঘের মতো আন্তর্জাতিক ফোরামেও এ নিয়ে আমাদের আলোচনা হয়।’
নির্বাচন নিয়ে জার্মান রাষ্ট্রদূত বলেন, ‘বিএনপির কাছে আমার প্রশ্ন ছিল—কেন তাঁরা নির্বাচনে অংশ নেয়নি। তাঁরা বিষয়টি আমাকে ব্যাখ্যা করেছেন। জার্মানি শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হয়ে সরকার গঠন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় কাউন্সিল নিয়ে আলোচনা জোরেশোরে চলছে। দলের নীতিনির্ধারকেরা শিগগির সপ্তম কাউন্সিল করার কথা বললেও দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট কিছু বলছেন না।
৯ ঘণ্টা আগে
বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। জনগণের অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দেশকে সামনে এগিয়ে নিতে সবাইকে কাজ করতে হবে...
১৬ ঘণ্টা আগে
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় এখনো সঠিক ক্লু না মেলায় এবং পুলিশ, প্রশাসন ও গোয়েন্দাদের বক্তব্যে গরমিল থাকায় হত্যাকাণ্ডের মূল রহস্য নিয়ে ধোঁয়াশা কাটছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
১৮ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যে কোনো আন্দোলন ও সংগ্রামে প্রধান অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। তিনি জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন।
২১ ঘণ্টা আগে