
আট মাস পর আবারও গণঅধিকার পরিষদে (মশিউজ্জামান) ফিরলেন দলটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ড. রেজা কিবরিয়া। তাঁকে গণঅধিকার পরিষদের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন দলটির বর্তমান আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিয়া মশিউজ্জামান নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
গত বছরের জুনে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের মধ্যকার দ্বন্দ্বে ভাঙনের মুখে পড়ে গণঅধিকার পরিষদ। আহ্বায়ক পদ থেকে রেজা কিবরিয়াকে বাদ দিয়ে রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেন নুরপন্থীরা। রেজা কিবরিয়াও সদস্যসচিব পদ থেকে নুরুল হক নুরকে অব্যাহতি দিয়ে ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্যসচিব করেন।
পরে এ বছরের শুরুতে গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন রেজা কিবরিয়া। পদত্যাগপত্রে পদত্যাগের কোনো কারণ দেখানো হয়নি। তখন মিয়া মশিউজ্জামানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ আট মাস পর আবারও গণঅধিকারে ফিরলেন তিনি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘বাংলাদেশে ভারতের এক নম্বর পণ্য আওয়ামী লীগ ও শেখ হাসিনা। ভারতীয় পণ্য আওয়ামী লীগকে সবার আগে বয়কট করতে হবে।’
ড. রেজা কিবরিয়া বলেন, ‘বাংলাদেশের আসল শত্রু এখন ভারত। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই দরকার। তার জন্য আমাদের এখন বৃহত্তর একটি জাতীয় ঐক্যের দিকে হাঁটতে হবে। গণঅধিকার পরিষদ এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত মাঠে থাকবে।’
সভাপতির বক্তব্যে কর্নেল অব. মিয়া মশিউজ্জামান বলেন, ‘আমরা ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও আন্দোলনে নেমেছি। অনেক চাপ আসছে, কিন্তু কোনো চাপের কাছে নতি স্বীকার করা হবে না ইনশাআল্লাহ।’
সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মোবারক হোসাইন, ১২ দলীয় জোটের নেতা সৈয়দ এহসানুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এস এম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দেন। হবিগঞ্জ-১ আসন থেকে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে নির্বাচনও করেন।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে গণফোরামের সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন রেজা কিবরিয়া। এর আট মাস পর নুরুল হক নুরকে সদস্যসচিব করে গণঅধিকার পরিষদ গঠন করেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথীকা বিনতে হোসাইনকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে তাঁর বিরুদ্ধে করা ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের পক্ষে সাত দিনের...
৮ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের সুযোগ দেওয়া ভারত সরকারের ‘বিবেচনাহীন কর্মকাণ্ড’ বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ৫ আগস্ট দেশের ইতিহাসের এক গৌরবময় দিনে বিদ্বেষ ছড়ানোর সুযোগ দেওয়ার মাধ্যমে নয়াদিল্লি...
১১ ঘণ্টা আগে
শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া এবং অডিও কলের মাধ্যমে সংবাদ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ভারত সরকারের একটি ‘দুরভিসন্ধিমূলক পদক্ষেপ’। আখতারের দাবি, বাংলাদেশে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী মুজিববাদের রাজনীতির ইতি ঘটেছে।
১২ ঘণ্টা আগে
রাজনৈতিক প্রতিবেদনে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ মাস পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি; বরং সন্ত্রাস, মব সহিংসতা, চাঁদাবাজি, নারী-শিশু নির্যাতন ও রাজনৈতিক সংঘর্ষ বেড়ে জননিরাপত্তাহীনতা আরও প্রকট হয়েছে।
১২ ঘণ্টা আগে