পুলিশ প্রশাসন সংস্কার-বিষয়ক প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনে পুলিশ প্রশাসন সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেনের কাছে এ প্রস্তাবনা জমা দেয় বিএনপি।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব এস এম জহিরুল ইসলাম দলের পক্ষ থেকে এই প্রস্তাবনা জমা দেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
এর আগে, সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় বিএনপি। গত ২৬ নভেম্বর জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে এটি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।
দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনাসহ সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব এরই মধ্যে চূড়ান্ত করেছে বিএনপি। দলটির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে।
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এর মধ্যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার—এই তিন বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করাসহ চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবনা আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এনসিপির কৃষি সম্পাদক গোলাম মর্তুজা সেলিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বহু এলাকায় কৃষকেরা পানিবন্দী অবস্থায় পাকা ধান রক্ষা করতে হিমশিম খাচ্ছেন। কোথাও ধান কাটা শুরু হলেও তা স্বাভাবিক গতিতে এগোচ্ছে না। অনেক পাকা ধান ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে, যা কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
১৫ ঘণ্টা আগে
‘জাতীয় স্বেচ্ছাসেবকশক্তি’ ও ‘জাতীয় কৃষকশক্তি’ নামে দুটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম বিস্তৃত করা...
১৬ ঘণ্টা আগে
ক্যাম্পাসকেন্দ্রিক অনলাইনে ছড়ানো গুজব, অপতথ্য ও প্রোপাগান্ডা বন্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপাচার্য...
১৬ ঘণ্টা আগে
‘বিএনপি প্রতিষ্ঠা হয়েছে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, আর মুক্তিযুদ্ধ হয়েছে ১৯৭১ সালে। বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হতে পারে। তাহলে এটা কীভাবে আমি মূল্যায়ন করব? বিএনপিতে মুক্তিযোদ্ধা আছে, এটা আপনি বলতে পারেন...
১৭ ঘণ্টা আগে