
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ৩ জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিতে গণসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে দলটি।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে দলটির সেগুনবাগিচার ভ্যানগার্ড মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মিসভা শেষে এসব কর্মসূচির কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
কর্মিসভায় বজলুর রশীদ ফিরোজ জানান, ৩ জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি গণসমাবেশ মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। পরবর্তীকাল ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্রী শিক্ষার্থীদের মধ্যরাতের প্রতিরোধ, ১৫ জুলাই রাষ্ট্রীয় নিপীড়নবিরোধী দিবস পালন, ১৬-২৩ জুলাই আন্দোলনে শহীদদের এলাকায় স্মরণ অনুষ্ঠান, ১৯ জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস, ২৬ জুলাই কারফিউ ভঙ্গ সাংস্কৃতিক কর্মীদের ও বামপন্থীদের, ২৯ জুলাই শ্রমিক প্রতিরোধ দিবস এবং পরবর্তীকালে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার ও বিজয় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হবে।
বজলুর রশীদ ফিরোজ অভিযোগ করে বলেন, জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাষ্ট্রের ন্যূনতম গণতান্ত্রিক সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া নিয়ে চলছে নানা টালবাহানা। আগের মতো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, লুটপাট ইত্যাদি নানা কিছুর পরও বহু অভিযোগ শোনা যাচ্ছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব জেলা ও মহানগরীতে সেমিনার করা হবে। ৪ জুলাই রাজধানী ছাড়া সব মহানগরী এবং জেলায় বিক্ষোভ ও গণমিছিল করা হবে।
১ দিন আগে
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১ দিন আগে
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মত দুই রকম। তাঁদের একাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছুটা নমনীয়, আবার সতর্কও।
২ দিন আগে