
হাসপাতালে চিকিৎসাধীন সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর স্কয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান তিনি।
এ সময় প্রতিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন রিজভী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ছিলেন দলটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন ও কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।
রুহুল কবির রিজভী কিছুটা সময় প্রতিমন্ত্রী আবুল বারীর পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে থেকে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
এর আগে সকালে ঢাকা থেকে জয়পুরহাটে নিজের নির্বাচনী এলাকায় যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তাঁর সহধর্মিণী নাজমা আরা বেগম আহত হন। পরে দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল জানিয়েছেন, দুর্ঘটনায় প্রতিমন্ত্রীর ডান ও বাম পায়ে এবং বুকে আঘাত লেগেছে।

র্যাব বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগের বিরোধিতা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, র্যাবের নাম পরিবর্তন করে জনবল, সম্পদ, ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নতুন বাহিনীতে বহাল রাখা কোনো প্রকৃত সংস্কার নয়।
৪ ঘণ্টা আগে
একজন বেগম খালেদা জিয়াকে তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছেন আর আল্লাহ তাঁকে দেশ থেকে বের করে দিয়েছেন। যে স্বৈরাচার দেশ থেকে পালিয়ে গেছে, সে আর দেশে ফিরতে পারবে না...
৫ ঘণ্টা আগে
‘বর্তমানে রাষ্ট্রপতি পদটি কেবল আলংকারিক বা “ঠুঁটো জগন্নাথ” হিসেবে রয়েছে। জুলাই বিপ্লবের স্পিরিট অনুযায়ী রাষ্ট্রপতির হাতে বাস্তবসম্মত কিছু প্রশাসনিক ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর একক কর্তৃত্ব থেকে বিচার বিভাগকে বের করে আনতে প্রধান বিচারপতির নেতৃত্বে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করতে হবে।’
৬ ঘণ্টা আগে
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অনেক বড় লড়াইয়ের পর একটা নির্বাচিত সরকার ক্ষমতায় এসেছে। এই নির্বাচিত সরকারের কাছে কী চান? দেশকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে এমন বাংলাদেশ গড়ে উঠবে, যা আমাদের সবার জন্য শুভকর একটা দেশ হবে।
৭ ঘণ্টা আগে