
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হবে আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এদিন জামায়াত আমিরসহ দলের অন্য নেতারা কে কোথায় ভোট দেবেন, সেই তথ্য জানিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ।
আজ বুধবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার মিরপুরের মনিপুর উচ্চবিদ্যালয় (বালক শাখা) ভোটকেন্দ্রে ভোট দেবেন।
নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া ভোটকেন্দ্রে ভোট দেবেন। অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
জামায়াতের আরেক নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম ঢাকার খিলগাঁও গোড়ান এলাকার আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেবেন।
এ ছাড়া কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসাকেন্দ্রে ভোট দেবেন। ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
অপরদিকে মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জামায়াতের নেতারা আশা প্রকাশ করেছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

সৈয়দপুর বিমানবন্দরে বিপুল টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনের আটক হওয়ার ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ মনে করছে না বিএনপি। দেশব্যাপী এ রকম আরও ঘটনা ঘটছে বলে মনে করছে দলটি।
৪২ মিনিট আগে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ঢাকা ১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদপুরে ভোট দেবেন। আজ বুধবার দলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪৩ মিনিট আগে
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানকে অর্ধকোটির বেশি টাকাসহ আটকের ঘটনাকে ‘দুরভিসন্ধিমূলক ও ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
১ ঘণ্টা আগে
জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে