
ভারতের দিল্লির ‘যন্তর মন্তরে’ নির্বাচন কমিশনের অনিয়মের প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে দলটি।
আজ শনিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ এ দাবি জানান।
আইসার সভাপতি নেহা বোরা, সিজেপি প্রধান অভিজিৎ দীপকে, সিপিআই (এম) সাধারণ সম্পাদক এম এ বেবি, বৃন্দা কারাত, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজশন, ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ সব নেতা–কর্মীর মুক্তি দাবি করেছে দলটি।
বিবৃতিতে অভিযোগ করে বলা হয়, হিন্দুত্ববাদী মোদি সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে ফ্যাসিবাদী শাসন কায়েম করছে। ভোটার তালিকা থেকে প্রায় ১৩ কোটি ভারতীয় নাগরিককে বাদ দেওয়ার মাধ্যমে বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বিভিন্ন রাজ্যে মোদি সরকারের ক্ষমতায় আসার পথ সুগম করেছে। এ জন্য প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলনে নেমেছে।
বিবৃতিতে বলা হয়, সিজেপি, বামপন্থী দল ও ছাত্রসংগঠনগুলোর ডাকা এ আন্দোলনে ছাত্র-যুবক, শ্রমিক, নারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলন দমাতে মোদি সরকার প্রায় ৪০ হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করে। এ ছাড়া ট্রেন চলাচল, ইন্টারনেট সেবা ও ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বাধা সত্ত্বেও দিল্লির যন্তর মন্তরে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন বলে বিবৃতিতে দাবি করা হয়। এ সময় আন্দোলনের তরুণ নেতৃত্বের অন্যতম আইসার সভাপতি নেহা বোরা এবং সিজেপি প্রধান অভিজিৎ দীপকেকে গ্রেপ্তার করা হয়। অভিজিৎ দীপকেকে উড়োজাহাজের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ ছাড়া হাজার হাজার আন্দোলনকারীকে গ্রেপ্তার ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছে বাসদ।
বিবৃতিতে আন্দোলনকারীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীকে মুক্তি দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
প্রশাসনের ভেতরেও একটি মহল সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কোনো আপস করা যাবে না...
১ ঘণ্টা আগে
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে আগামী ১৬ অক্টোবরের নির্ধারিত পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরীক্ষার্থীদের
২ ঘণ্টা আগে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ শনিবার সকাল ৭টায় ভারতের কলকাতায় একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক...
২ ঘণ্টা আগে