
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসিব আল ইসলাম, সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌস এবং সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন।
আজ শনিবার সংগঠনটির প্রথম কাউন্সিল অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি হাসিব আল ইসলাম এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গে সাংগঠনিকভাবে যুক্ত ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনকেন্দ্রিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহসমন্বয়কদের তালিকায়ও তাঁর নাম ছিল। পরবর্তী সময়ে গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে তাঁকে মুখ্য সংগঠক করা হয়েছিল।
সাধারণ সম্পাদক রাইয়ান ফেরদৌসও গণতান্ত্রিক ছাত্রশক্তির সঙ্গে যুক্ত ছিলেন। সংগঠনটির আত্মপ্রকাশের সময় প্রকাশিত নেতৃত্বের তালিকায় তাঁর নাম সদস্য হিসেবে ছিল।

সরকারের সঙ্গে গোপন সম্পর্ক না থাকলে আওয়ামী লীগ মিছিল করে কীভাবে—এমন প্রশ্ন করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত জাতীয় সিরাত সেমিনারে এ প্রশ্ন করেন পরওয়ার...
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম জাতীয় কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু তৌহিদ মো. সিয়াম।
২ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, সংসদে ও সংসদের বাইরে কথা বলবে এবং কর্মসূচিও দিতে পারবে। তবে অহেতুক কোনো বিষয় নিয়ে অতিরিক্ত হইচই করা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। বাস্তবতার সঙ্গে সম্পর্ক রয়েছে এমন বিষয় নিয়েই বিরোধী দলের কথা বলা উচিত।
৫ ঘণ্টা আগে
নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারা দেশ থেকে আগত তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটে নির্বাচিত হবেন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
১৩ ঘণ্টা আগে