জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ শনিবার অনুষ্ঠিত হবে। কাউন্সিলে সারা দেশের নেতাদের সরাসরি ভোটে সংগঠনটির জাতীয় নেতৃত্ব নির্বাচিত হবে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সারা দেশ থেকে আগত তিন শতাধিক কাউন্সিলরের গোপন ভোটে নির্বাচিত হবেন কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
ছাত্রশক্তি জানিয়েছে, কাউন্সিলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বটতলায় এ ভোট অনুষ্ঠিত হবে। এরপর বেলা ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, দলের রাজনৈতিক পর্ষদের সদস্যসহ শীর্ষ নেতারা অংশ নেবেন। বিকেল ৫টায় কাউন্সিল উপলক্ষে শোভাযাত্রা বের করা হবে। পরে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ব্যান্ড আর্ক হাসান ও র্যাপার সেজানসহ বিভিন্ন শিল্পী সংগীত পরিবেশন করবেন।
কাউন্সিলকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় দিনব্যাপী নেতা কর্মীদের উপস্থিতি ও বিভিন্ন কর্মসূচি থাকবে বলে জানিয়েছে ছাত্রশক্তি।

‘অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ শুক্রবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘দেশীয় সাংস্কৃতিক সংসদ’ আয়োজিত নাতে রাসূল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
১৪ ঘণ্টা আগে
আইনি নোটিশে দুদকের জনসংযোগ কর্মকর্তাকে গণমাধ্যমে প্রকাশিত তাঁর বক্তব্য ১৫ দিনের মধ্যে নিঃশর্তভাবে প্রত্যাহার এবং ভবিষ্যতে যাচাই করা ও প্রমাণসমর্থিত তথ্য ছাড়া বক্তব্য প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
২ দিন আগে
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
২ দিন আগে