
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মধ্যরাতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশ। কার্যালয় থেকে ককটেল ও হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ডিবি প্রধান হারুন অর রশীদ। এ সময় কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দুই নেতাসহ সাতজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে নয়াপল্টনের কার্যালয় অভিযান চালায় ডিবি। অভিযানে নেতৃত্ব দেন ডিবির প্রধান হারুন অর রশীদ।
সরেজমিনে দেখা গেছে, রাত ১২টার কিছু পর ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশীদের নেতৃত্বে বিএনপির কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন ডিবি পুলিশের সদস্যরা। প্রতিটি কক্ষ তল্লাশি করা হয়। বাথরুমের ভেতর থেকে এক ডজনের বেশি ককটেল উদ্ধার দেখানো হয়।
বিএনপির কার্যালয় থেকে বের হয়ে হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলন করেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশনা উপেক্ষা করে একটি গ্রুপ রেললাইনের স্লিপার তুলে নিয়েছে, মেট্রোরেল বন্ধ করে দিয়েছে। কেউ কেউ গাড়িতে আগুন দিয়েছে। বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করেছে। এগুলো সাধারণ শিক্ষার্থীদের কাজ নয়। এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। আমরা এরই ধারাবাহিকতায় কেউ অস্ত্র দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা করছে। আমরা তাদের ছাড় দেব না। যারা ষড়যন্ত্রকারী তাদের সবার নাম পেয়েছি। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।
ডিবি প্রধান বলেন, বিএনপির অফিস থেকে ৭টা দেশি–বিদেশি অস্ত্র, এক শ বেশি ককটেল এবং ৫০০ লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। সাতজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আটকদের মধ্যে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রয়েছেন। তাৎক্ষণিকভাবে অপর পাঁচজনের নাম জানা যায়নি।
তবে আটকের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে; যা এ পর্যন্ত সংসদ নির্বাচনগুলোতে দলটির সর্বোচ্চ সাফল্য। এ সাফল্যের পেছনে দলের মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মহিলা বিভাগের কর্মীরা উঠান বৈঠক, বাড়ি বাড়ি যাওয়াসহ বিভিন্নভাবে প্রচার চালিয়ে সাড়া ফেলেছিলেন।
১৫ ঘণ্টা আগে
বৈঠকে উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট ও ভূ-রাজনৈতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়...
১৮ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ছায়া বাজেট প্রকাশ করেছে। ‘বাংলাদেশ ২.০: সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে এই বাজেটে ১২টি প্রধান খাতে বিভক্ত করে মোট ৭১টি ‘সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য’...
১৯ ঘণ্টা আগে
‘আমাদের তো সমঝোতা ছিল নির্বাচনী সমঝোতা। এখন নির্বাচন তো শেষ। তা ছাড়া নির্বাচনের ব্যাপারটা নিয়েও আমাদের সাথে জোট একটু অন্যরকম আচরণ করেছে; যার প্রেক্ষাপটে আমাদের নেতা-কর্মীদের মনে একটু কষ্ট রয়েছে...
২০ ঘণ্টা আগে