
নির্বাচনের আগে নতুন দুটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘দুটি নতুন দলকে নিবন্ধন দিয়েছে, যাদের কেউ চেনে না। এদের দিয়ে তারা নির্বাচন নির্বাচন খেলা খেলতে চায়। এবার আর এই খেলা খেলতে দেওয়া হবে না।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাড্ডায় সুবাস্তু টাওয়ারের সামনে বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। গণমিছিলটি আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
মির্জা ফখরুল নেতা-কর্মীদের সঙ্গে স্লোগান ধরেন। তিনি বলেন, জোরে বলতে হবে, এটাকে গগনবিদারী করতে হবে। গণভবনে পৌঁছাতে হবে, সংসদ ভবনে পৌঁছাতে হবে। আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। তাঁরা একসঙ্গে আওয়াজ তুলেছেন—এই স্বৈরাচারী সরকার নিপাত যাক।
নির্যাতন-নিপীড়ন করে আন্দোলন দমন করার চেষ্টা চলছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, ‘যতই কারাগারে ঢুকাও, যতই গুলি করো, যতই নির্যাতন করো, যতই লাঠিচার্জ করো, যতই টিয়ারগ্যাস মারো, এইবার অধিকার আদায় না করে মানুষ ঘরে ফিরবে না। এবার লড়াই জীবনপণ লড়াই। ভয়ভীতি, জেল-জুলুম করে এই লড়াই দমন করা যাবে না।’
সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সাধারণ মানুষ পরিবর্তন চায়। মানুষ তারেক রহমানের নেতৃত্বে লড়াইয়ে নেমেছে। লড়াইয়ে বিজয় অর্জন করতে হবে। এ লড়াই তখনই শেষ হবে, যখন গণতন্ত্র মুক্তি পাবে।
নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাস্তায় থাকতে পারবেন? শেখ হাসিনার পতন পর্যন্ত থাকতে পারবেন? দেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে। সমগ্র বাংলাদেশ আজ প্রস্তুত। স্বৈরাচারের হৃৎকম্পন শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে জয়ের পথে চলতে হবে।’
ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এই গণমিছিলে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। বিএনপির এই কর্মসূচি ঘিরে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ করা গেছে।

চিত্রা পরিবহন লিমিটেড নামের একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও আড়াই শ বাসের রুট পারমিট চাওয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদকে বহিষ্কার (দুই বছর) করেছে। আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
৪ ঘণ্টা আগে
আজকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সঙ্গে এই ইফতারের আয়োজন। আমার কাছে এই স্তম্ভটি বাকি তিনটি স্তম্ভ সোজা রাখার ভ্যানগার্ড। কিন্তু আমাদের দুর্ভাগ্য– আমরা ফ্যাসিবাদের কবলে পড়ে...
৫ ঘণ্টা আগে
এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় জামায়াতে ইসলামীপন্থী আইনজীবী শাহরিয়ার কবিরকে ক্ষমা চাইতে বলেছেন এনসিপির নেতারা।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। তাই অবিলম্বে চুক্তি বাতিল এবং এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন দলটির নেতারা...
৭ ঘণ্টা আগে