
ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অবস্থান ব্যক্ত করেছেন।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘১৯ সেপ্টেম্বর ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই দিনে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম (এফএইচ) হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেন একদল শিক্ষার্থী। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা শামীম মোল্লাকে কয়েক দফা মারধর করে হত্যা করা হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘অন্যদিকে গত বুধবার খাগড়াছড়িতে চুরির অপরাধে মামুন নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়। এসব হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। পিটিয়ে মানুষ মারার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক, নির্মম, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।’
এসব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমি এসব মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
তিনি আরও বলেন, ‘উপরিউক্ত হত্যাকাণ্ডের সবগুলোই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যাচ্ছে। এজাতীয় ঘটনা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি ও অশনিসংকেত।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘কেউ যেন আইন নিজের হাতে তুলে নেওয়ার দুঃসাহস না পায়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে। দেশে শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হয় এজাতীয় ঘটনা কঠোর হাতে দমন করতে হবে। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। এসব হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি বিধানের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

চব্বিশের জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সময়ের প্রয়োজনে আন্দোলনের মাঠে গড়ে ওঠা এই সংগঠনের নেতাদের পরিচয় ছিল ‘সমন্বয়ক’ ও ‘সহসমন্বয়ক’। সফল আন্দোলন শেষে তাঁদের বেশির ভাগ এখন সক্রিয় হয়েছেন রাজনীতিতে।
২ ঘণ্টা আগে
বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ডানপন্থি জুলাইয়ের সংগঠনে ডানবিরোধীরা জায়গা পাবেন না। দ্রুত ডান বা অ-ডান জুলাই বেছে নিয়ে গা বাঁচান। নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না। জুলাই আদর্শিক অক্ষ অনুযায়ী বিভক্ত হয়েছে।
৩ ঘণ্টা আগে
এ ধরনের ঘটনা থাকলে অবশ্যই তিনি যথাসময়ে ব্যবস্থা নিতেন এটাই স্বাভাবিক। কিন্তু তিনি তা না করে সম্মানিত ও জনপ্রিয় শিক্ষক জনাব মহিউদ্দিনের সঙ্গে ব্যক্তিগত রেষারেষির জেরে এবং রাজনৈতিক ফায়দা হাসিলের হীন উদ্দেশ্যে এ ধরনের প্রোপাগান্ডা চালাচ্ছেন বলে আমরা অবগত হয়েছি।
৪ ঘণ্টা আগে
পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনীতি মানুষকে দূরে ঠেলে দেয়, বিভেদ তৈরি করে ও বিভাজন সৃষ্টি করে। কিন্তু আমরা ঠাকুরগাঁওয়ে সেই বিভাজন দেখতে চাই না। আমরা এমন একটি সমাজ চাই, যেখানে মতপার্থক্য থাকবে, কিন্তু মানুষে মানুষে সম্পর্ক ও সম্প্রীতি অটুট থাকবে।’
৫ ঘণ্টা আগে