
বিগত সময়ে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারে ‘ঈদ উপহার’ দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ বছরে গুম, খুন নির্যাতনের শিকার পরিবার ও চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা এই ‘ঈদ উপহার’ পাবেন।
গতকাল মঙ্গলবার থেকে প্রতিটি জেলায় ভুক্তভোগী এসব পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে। এ ছাড়াও বিএনপি চেয়ারম্যানের প্রধান পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘আমরা বিএনপি পরিবার’র মাধ্যমে এসব ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, “প্রতি বছরই গুম, খুন ও নির্যাতিত পরিবারের জন্য ‘ঈদ উপহার’ দেন তারেক রহমান। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝেও যথাসাধ্য চেষ্টা করা হয় ‘ঈদ উপহার’ পৌঁছে দেওয়ার। এবারে নতুন সরকারের এক মাসে অনেক কাজ করছে। ‘ঈদ উপহার’ বিতরণে একটু দেরি হলেও জনাব তারেক রহমান ওনাদেরকে ভুলে যাননি।”
এ প্রসঙ্গে ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, “এবার প্রাথমিকভাবে পরিবারগুলোর কাছে ব্যাংক অ্যাকাউন্ট নেওয়ার কাজ শুরু হয়েছিল। তবে সময় কম থাকায় সেভাবে সম্ভব না হলেও অতি দ্রুত সময়ে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’ টিমের মাধ্যমে প্রতিটি জেলায় ঈদ উপহারের টাকা পৌঁছে যাচ্ছে।”

জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন প্রদানের খরচ হিসেবে এই ব্যয় দেখানো হয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শুভেন্দু অধিকারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। গতকাল সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক বিশেষ বার্তায় তিনি এই শুভেচ্ছা জ্ঞাপন করেন।
৫ ঘণ্টা আগে
চলতি বছরই দলের জাতীয় কাউন্সিল করার প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি বিবেচনায় রেখে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে...
১৪ ঘণ্টা আগে
বিএসএফ নিয়মিতভাবে বাংলাদেশিদের হত্যা করছে এবং এটিকে ‘অবৈধ অনুপ্রবেশ’ হিসেবে চালিয়ে দিচ্ছে। ২০০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২০০০ বাংলাদেশিকে সীমান্তে হত্যা করা হয়েছে। ভারতের এই আচরণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং ভারত সরকার কোনো আন্তর্জাতিক তোয়াক্কা না করেই বাংলাদেশের ওপর আগ্রাসন চালাচ্ছে বলে...
২ দিন আগে