
২৭ জানুয়ারি রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। এদিন বেলা ৩টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দিয়েছে দলটি। অন্যদিকে একই দিন সংসদ নির্বাচন বাতিল ও দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে মহানগরে কালো পতাকা মিছিলের কর্মসূচি আছে বিএনপির।
নির্দলীয় সরকারের অধীনে একাদশ জাতীয় নির্বাচনের দাবিতে ২০২২ সাল থেকে বিভিন্ন সভা-সমাবেশ করেছিল বিএনপি। প্রথম দিকে বিএনপির পাল্টা কর্মসূচি না দিলেও ওই বছরের ১০ ডিসেম্বর থেকে বিএনপির পাল্টা কর্মসূচি পালন করে এসেছিল আওয়ামী লীগ, যা গত বছরের ২৮ অক্টোবর পর্যন্ত হয়েছিল। সেই সময়ে রাজধানীতে বিএনপির কর্মসূচির দিন পাল্টা শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দ্বাদশ নির্বাচনের পরে বিএনপি লিফলেট বিতরণ করেছিল কয়েক দিন। কিন্তু আওয়ামী লীগ পাল্টা কোনো কর্মসূচি দেয়নি। ২৬ ও ২৭ জানুয়ারি কালো পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি। এর মধ্যে প্রথম দিনে জেলা পর্যায়ে এবং পরের দিন মহানগর পর্যায়ে কর্মসূচি পালন করবে দলটি।
আওয়ামী লীগ নেতারা বলছেন, ২৭ জানুয়ারি বিএনপি রাজধানীতে জনসমাগম ঘটানোর চেষ্টা করছে। এমন অবস্থায় ওই দিন রাজপথ নিজেদের দখলে রাখাতে পাল্টা সমাবেশ করবে তারা। এ জন্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ব্যানারে শান্তি ও গণতন্ত্র সমাবেশের ডাক দিয়েছে তারা। এ সমাবেশ সফল করতে বর্ধিত সভা করবে সংগঠনটি।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের কাছে চারটি প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব প্রশ্ন তোলেন।
২০ মিনিট আগে
মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর, তার ভয়াবহ নিদর্শন। রাতভর প্রতিষ্ঠানটিতে ভাঙচুর ও লুটপাট চললেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব ও নির্বিকার ভূমিকা গভীর উদ্বেগের। এভাবে একটি দেশ চলতে পারে না। খোদ রাজধানীর বুকে চর দখলের মতো একটি...
২ ঘণ্টা আগে
কোনো উদ্যোগ ভালো না লাগলে তার বিকল্প পরিকল্পনা দেওয়া উচিত। আপনি এর চেয়ে ভালো পরিকল্পনা দেন, বলেন—এটা না করে এটা করলে আরও ভালো হয়। কিন্তু সেটা না করে সমালোচনা করায় তো কিছু লাভ হবে না। দেশটা সামনে এগিয়ে নেওয়ার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে...
৩ ঘণ্টা আগে
ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের এই অপকর্ম পরিত্যাগ করুন। ফ্যাসিবাদ আমলের অনুরূপ যেকোনো কূট-তৎপরতা জনগণ সহ্য করবে না। জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত থাকবে। মেধাবী যুবসমাজসহ তরুণদের নিজেদের অধিকার আদায়ে আবারও সোচ্চার হতে হবে।
৫ ঘণ্টা আগে