
সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে এটি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ।
বেলা ১১টার পরে বিএনপির প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে আসেন। এ সময় আলী রীয়াজ ছাড়াও সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি দলীয় সূত্রমতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনাসহ সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব এরই মধ্যে চূড়ান্ত করেছে বিএনপি। দলটির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সোমবার এসব প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনে দেওয়ার কথা থাকলেও তা এক দিন পিছিয়ে আজ দেওয়া হয়।
রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্যে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। এর মধ্যে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার—এই তিন বিষয়কে সংবিধানের মূলনীতি ঘোষণা করাসহ চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবনা আছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছে। এই কমিশন ইতিমধ্যে বিশিষ্ট নাগরিকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।

অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে এ কর্মসূচি পালন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।
১২ ঘণ্টা আগে
আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
১৫ ঘণ্টা আগে
আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ ছাড়াও আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা।
১৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক...
২ দিন আগে