
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার বিকেলে ঢাকার বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ইনাম আহমদ চৌধুরীর মৃত্যুর বিষয়টি তাঁর ছেলে নাদিম চৌধুরী আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
ইনাম আহমদ চৌধুরী ১৯৯৯ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এরপর ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের পর দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছিল তাঁকে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে ১৯ ডিসেম্বর শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন সাবেক আমলা ইনাম আহমদ। আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে ইনাম আহমেদ চৌধুরীকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়।
ইনাম আহমদ চৌধুরী ১৯৩৭ সালের ২৯ জুন সিলেটের গোলাপগঞ্জের বারোকোট গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা গিয়াসুদ্দিন আহমদ চৌধুরী ছিলেন ঢাকার কমিশনার। মা রফিকুন্নেছা খাতুন চৌধুরী।
ইনাম তৎকালীন ব্রিটিশ ভারতের আসামের শিলংয়ে শিক্ষা জীবন শুরু করেন। ১৯৫২-৫৩ সালে ঢাকা কলেজছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি থাকাকালে শহীদ মিনার নির্মাণ ও রাষ্ট্রভাষা আন্দোলন সম্পর্কিত কর্মকাণ্ডের জন্য কলেজ থেকে বহিষ্কৃত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। পরবর্তী সময়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
ইনাম আহমদ চৌধুরী ১৯৬০ সালে সিভিল সার্ভিস অব পাকিস্তানে যোগদান করেন। ব্যাংককে জাতিসংঘের ‘এস্কাপ’ কমিশনের সেক্রেটারি, আইডিবির ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ছিলেন লন্ডনের ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) সভাপতি। লন্ডনে ইকোনমিক মিনিস্টার পদে থাকাকালে লন্ডনের অর্থনৈতিক প্রতিনিধিদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন।

সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৬ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৭ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১৭ ঘণ্টা আগে