
জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ আন্দোলন, ত্যাগ ও রক্তদানের মধ্য দিয়ে আজকের এই নির্বাচন সম্ভব হয়েছে এবং এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথ নির্ধারণ করবে।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪১ মিনিটে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় ভোট প্রদান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট প্রদান শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দীর্ঘ শাসনের অবসানের পর আল্লাহর রহমতে জাতি একটি গুরুত্বপূর্ণ দিনে উপনীত হয়েছে। এই নির্বাচন গণতন্ত্রের নতুন যাত্রা শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তাঁর ভাষ্য, জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তা দেশের রাজনীতি ও অর্থনীতিকে ইতিবাচক ধারায় এগিয়ে নেবে।
মির্জা ফখরুল আরও বলেন, ‘এই দিনটি সহজে আসেনি। অনেক বাধা, নির্যাতন ও আত্মত্যাগের মধ্য দিয়ে নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে।’
আন্দোলনের সময় বহু নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকেই প্রাণ হারিয়েছেন বলে দাবি করেন তিনি।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তাঁর মতে, এই নির্বাচন দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন।
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন অধ্যায় রচিত হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক...
১০ ঘণ্টা আগে
মামলার অভিযোগে বলা হয়, সরকারের ভাবমূর্তি নস্যাৎ করাসহ সরকারবিরোধী অ্যাজেন্ডা বাস্তবায়ন এবং সরকারকে বেকায়দায় ফেলার ও বিশৃঙ্খলা করার লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। অভিযোগে আরও বলা হয়, পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে আতঙ্ক সৃষ্টি করতে পুলিশ
১১ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন না করার প্রতিবাদ জানিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভা মাঝপথে বর্জন (ওয়াকআউট) করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন...
১৬ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া ম্যান্ডেট পাশ কাটিয়ে সংসদীয় বিশেষ কমিটির মাধ্যমে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ১১ দলীয় ঐক্য। জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত এবং গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংস্কার নির্ধারিত প্রক্রিয়ায় বাস্তবায়নের দাবি জানিয়েছে জোটটি।
১৯ ঘণ্টা আগে