দেশবাসীকে পবিত্র শবে বরাতের শুভেচ্ছা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান (একাংশ) রওশন এরশাদ বলেছেন, ‘অন্যায়–অত্যাচার, হানাহানি, সামাজিক অবক্ষয় ও কুসংস্কার পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনা ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠা করতে হবে।’
আজ রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলেন তিনি।
রওশন এরশাদ বলেন, পবিত্র শবে বরাত মহান আল্লাহ তাআলা বিশ্ব মুসলিম উম্মাহর জন্য সৌভাগ্যের রজনী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মহান এ রাতে সৃষ্টিকর্তার রহমত লাভের আশায় রাতভর নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির–আজকারসহ বিভিন্ন ইবাদত বন্দেগি করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তাই পবিত্র এই রজনী নির্বিঘ্নে পালনে ও জননিরাপত্তা জোরদারে প্রশাসনকে আরও কঠোর ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের অর্থনৈতিক ক্ষেত্রে যে অশনিসংকেত শোনা যাচ্ছে তা মোকাবিলায় সরকারকে সতর্ক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রওশন বলেন, ‘রমজানে অসাধু ব্যবসায়ীরা যেন পণ্যমূল্য বৃদ্ধি করতে না পারে, সেদিকে কঠোর ও সতর্ক পদক্ষেপ নিতে হবে।’

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৪ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৮ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১০ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১১ ঘণ্টা আগে