
আজ পবিত্র শবে বরাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানেরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি আরবিতে ‘লাইলাতুল বরাত’ হিসেবে পরিচিত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত বা ‘লাইলাতুল বরাত’।

পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। বাণীতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সব মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন তাঁরা।

শবে বরাত মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোয় শবে বরাত বিশেষ গুরুত্বসহকারে পালন করা হয়। বেশির ভাগ মুসলিম পরিবারে হালুয়া, রুটি, ফিরনিসহ বিশেষ খাবার তৈরি ও বিতরণ করা হয়। একটা সময় শবে বরাতকে ঘিরে বাজারে কেনাকাটার যে চিত্র দেখা যেত, তা এখন অনেকটাই বদলে গেছে।

সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ শুক্রবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও পরিচিত।