
সরকার নিজেদের ইচ্ছেমতো দেশের মানুষকে ফ্যাসিবাদের পক্ষের ও বিরুদ্ধ শক্তি হিসেবে দাঁড় করিয়ে ঘৃণা ও প্রতিহিংসার রাজনীতির চর্চা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
আজ বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।
গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘তাঁরাই নাকি আন্দোলন করেছে, আর কেউ করে নাই। এখন তাঁরা যাদেরকে বলবেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, তাঁরাই ফ্যাসিবাদের বিরুদ্ধে। আর যাদের বলবেন ফ্যাসিবাদের দোসর, তাঁরাই ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদ। এভাবে নিজেদের ইচ্ছায় দেশকে ভাগ করেছেন। ফ্যাসিবাদের দোসরদের ঘৃণা করেন, প্রতিহিংসা নেন, তাদের বিরুদ্ধে লেগে যান, ঘরবাড়ি, বিল্ডিং ভেঙে দেন। এই ধরনের রাজনীতি সরকারিভাবে প্রোমোট করা হচ্ছে।’
জিএম কাদের বলেন, ‘ঘৃণা আর প্রতিহিংসা বাড়াতে হবে- এটাই যেন এখন সরকারের ধর্ম হয়ে গেছে। যত ঘৃণা, প্রতিহিংসা বাড়াতে পারো, এটাই হলো এখন রাজনীতি, সামাজিক নীতি। এভাবে কোনো দেশ চলতে পারে না। এটা গত সরকারও করেছে। এখন তাদের প্রায়শ্চিত্ত করতে হচ্ছে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘ঘৃণা, প্রতিহিংসার রাজনীতি থামাতে হবে। আমরা ঘৃণার জায়গায় ভালোবাসা দেখতে চাই। প্রতিহিংসার জায়গা সমঝোতা দেখতে চাই।’
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সমালোচনা করে কাদের বলেন, ‘এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। এই সরকার নিরপেক্ষ কি না, এটা নিয়ে মানুষের মনে সন্দেহ দেখা দিয়েছে। এই সরকার বৈষম্য করছে। স্থিতিশীলতা চাইলে সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে।’
এক প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনের আগে কোনো সংস্কারের প্রয়োজন নেই। এসব নির্বাচিত সরকারের কাজ। নির্বাচনের পর যারা আসবেন, তারাই সংস্কার করবেন। এখনই সংস্কারের হাত না দেওয়া ভালো।’

সিঙ্গাপুর ও মালয়েশিয়া চিকিৎসা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস দেশে ফিরছেন আজ (২ সেপ্টেম্বর)। রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
১৩ মিনিট আগে
জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের দূরত্ব দিন দিন বাড়ছে। সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে দুই পক্ষে বাহাস হচ্ছে প্রায়শ। বিরোধীদের ওয়াকআউটের ঘটনাও ঘন ঘন ঘটছে।
৩ ঘণ্টা আগে
এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তাঁর সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন...
১৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এমন প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক।
২০ ঘণ্টা আগে