
রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন তাঁরা।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন অবস্থান কর্মসূচিতে রয়েছেন। তাঁরা জানিয়েছেন, সংসদের প্রথম অধিবেশনে ‘জনতার দাবি’ তুলে ধরতেই এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
এনসিপির দাবিগুলো হলো—সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামত অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন করা, রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা ও জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
দলটি বলছে, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র ও সংবিধানের সংস্কার এবং ন্যায়বিচার নিশ্চিত করতেই এসব দাবি জানানো হচ্ছে।
প্রসঙ্গত, এনসিপির নির্বাচিত ছয়জন সংসদ সদস্য প্রথম অধিবেশনে অংশ নিচ্ছেন।

বাংলাদেশে মানুষের আইনের ‘কবর’ রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান (রাজশাহী-১)। তিনি বলেছেন, ‘আমাদের ফখরুল ইসলাম সাহেব বলেছিলেন, আমরা শরিয়তের আইন বিশ্বাস করি না। পরে অবশ্য আত্মসমর্পণ করে নির্বাচনের আগে বলেছেন, শরিয়তের বিরুদ্ধে...
১ ঘণ্টা আগে
জাবের আহমেদ জুবেল বলেন, এই ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) চুক্তির ফলে বাংলাদেশের কৃষি খাত, স্থানীয় শিল্প, অর্থনীতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। শর্ত অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলক বেশি দামে পণ্য কিনতে হবে।
২ ঘণ্টা আগে
সংশোধিত ব্যাংক রেজল্যুশন আইন পাস হওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকা-১২ আসনের জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান বলেছেন, অর্থমন্ত্রীর খুলে দেওয়া জানালা দিয়ে এস আলম চলে আসবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সাইফুল আলম বেসরকারি খাতের বৃহৎ ব্যাংক ইসলামী
২১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে মুক্তিযোদ্ধা ও রাজাকার নিয়ে সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন।’ বিরোধীদলীয় নেতা ফজলুর রহমানের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
১ দিন আগে