
গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘হাসিনার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, যে রাজনৈতিক দল সেটা বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের কোনো জায়গা থাকবে না।’
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে আমীর খসরু মাহমুদ এসব কথা বলেন। ‘ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা: জনগণের প্রত্যাশা’—শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জিয়াউর রহমান স্টাডি সার্কেল, যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যে সব রাজনৈতিক দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না তাদের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই।’
আমীর খসরু মাহমুদ বলেন, ‘শেখ হাসিনার আমলে গণমাধ্যম বন্ধ করাসহ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটারই কথা। আমি কিন্তু মোটেও আশ্চর্য হইনি—ঘটনাগুলো ঘটেছিল তার জন্য। কারণ, জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করলে এ ধরনের ঘটনা না ঘটলে হাসিনা রেজিম ক্ষমতায় থাকতে পারত না, সম্ভবই ছিল না। বিগত শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকতা শুধু নয়। যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছিল তারা ঠিকমতো ব্যবসা করতে পারেনি। ব্যবসা ছিল লুটপাটের ব্যবসা। এ জন্য সাধারণ ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলায়ও তাই হয়েছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার এবং বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মনজুরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন-সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র সহকারী প্রেসসচিব আশিক ইসলাম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালির নোমানীর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান স্টাডি সার্কেল, যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী মোহাম্মদ কাসেম। এতে আরও বক্তব্য দেন—ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক দিদারুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান বার্তা সম্পাদক জিএম রাজিব হোসেন প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
১০ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
১৪ ঘণ্টা আগে
‘আমরা যখন আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা গেল, বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো। আমি ঘটেছে বলব না, আপনারা বুঝে নেবেন। পরে স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও অন্যান্য মিডিয়া সেসব সূত্র ধরে খবরগুলো বড় আকারে পরিবেশন করে...
১৬ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব বাঙালি। একই সঙ্গে সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং হকারদের প্রতিনিধিত্বমূলক পুনর্বাসনের দাবি জানিয়েছে সংগঠনটি...
১৬ ঘণ্টা আগে