
জরুরি বৈঠক ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই সনদে এনসিপি স্বাক্ষর করবে কি করবে না, সে বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকের পর প্রধান উপদেষ্টার ভাষণের ওপর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে এনসিপির নেতারা জানান, তাঁরা এখনো প্রধান উপদেষ্টার ভাষণের বিভিন্ন দিক পর্যালোচনা করছেন। এরপর প্রতিক্রিয়া জানানো হবে।
এনসিপি কবে জুলাই সনদে স্বাক্ষর করবে, জানতে চাইলে দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের জরুরি বৈঠক বিকেল ৫টায়। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বৈঠকের পর আমরা জুলাই সনদসহ সার্বিক বিষয়ে প্রতিক্রিয়া জানাব।’
এনসিপির পলিসি ও রিসার্চ লিড খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমাদের এখনো অ্যাসেসমেন্ট চলছে। তারপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।’
প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা জানিয়েছেন। তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
৩ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৭ ঘণ্টা আগে
‘আমরা যখন আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা গেল, বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো। আমি ঘটেছে বলব না, আপনারা বুঝে নেবেন। পরে স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও অন্যান্য মিডিয়া সেসব সূত্র ধরে খবরগুলো বড় আকারে পরিবেশন করে...
৮ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব বাঙালি। একই সঙ্গে সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং হকারদের প্রতিনিধিত্বমূলক পুনর্বাসনের দাবি জানিয়েছে সংগঠনটি...
৯ ঘণ্টা আগে