
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার যে রোডম্যাপ দিয়েছে, তা প্রলম্বিত রোডম্যাপ। জনগণ তা প্রত্যাশা করেনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ‘২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
অন্তর্বর্তী সরকারকে মেপে পথ চলার আহ্বান জানিয়ে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না।
‘বিএনপির সঙ্গে ছলচাতুরী করে কোনো লাভ হবে না’ মন্তব্য করে রিজভী বলেন, রাজনৈতিক দল করার অধিকার সবার আছে। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল হলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যাবে। গণতান্ত্রিক আন্দোলনের অংশীজনদের গণতন্ত্রের মূল্যবোধকে শ্রদ্ধা করতে হবে। স্বৈরাচারের প্রভাবে নির্বাচিত স্থানীয় প্রতিনিধি ও সব অপরাধী একত্র হয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিলে, কোনো দলকে সংগঠিত করলে, তা অপরাধীদের দল হবে। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যথেষ্ট সচেতন। তাঁরা কিন্তু উটপাখির মতো বালির নিচে মাথা গুঁজে নেই। পতিত শেখ হাসিনা যে দেশে আশ্রয় নিয়েছেন, সে দেশের সরকার মিডিয়ায় প্রভাব বিস্তার করে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে।
রিজভী আরও বলেন, আন্দোলন-সংগ্রাম থেকে কখনো পিছপা হয়নি বিএনপি। অনেকে অনেক কিছু করেছে; কিন্তু বিএনপি কখনো দলীয় স্বার্থ হাসিল করেনি। জাতির প্রতিটি অর্জনে গর্ব করার মতো দল হচ্ছে বিএনপি। ১৯৭১, ১৯৭৫-এর ৭ নভেম্বর, ১৯৯০ এবং ২০২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির ছিল গৌরবোজ্জ্বল অবদান।
এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খায়রুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। খায়রুল ইসলাম সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক...
৭ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর নামে যুক্তরাজ্যে মামলা হয়েছে। এমনটি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। গতকাল শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
১৬ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
১ দিন আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
১ দিন আগে