
বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে যৌথ প্রচেষ্টায় ইইউ সহযোগিতা করতে রাজি আছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ সোমবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নাড স্পানিয়ের ঘণ্টাব্যাপী বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
আমীর খসরু বলেন, ‘বিদেশে এতগুলো টাকা যে পাচার হয়েছে, এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে। আমরা সাজেস্ট করেছি, সবাই মিলে একসাথে এটার জন্য কাজ করতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এ ব্যাপারে সহযোগিতা করতে রাজি আছে।’
বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশে থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বৈঠকের পর আমীর খসরু আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে পটপরিবর্তনের পরে বাংলাদেশ গণতন্ত্র, রাজনীতি ও অর্থনীতি সবকিছু মিলিয়ে আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে... এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন কীভাবে বাংলাদেশকে সমর্থন দিতে পারে, সহযোগিতা করতে পারে তাদের পক্ষ থেকে, কোথায় কোথায় সমর্থন দিলে আমাদের দেশ যে একটা গর্তের মধ্যে পড়েছে, সেখান থেকে দেশটাকে তুলে আনা যাবে এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে তাদের কী সহযোগিতা থাকতে পারে, বিশেষ করে আমাদের দেশ থেকে ইউরোপে যে রপ্তানি হয়, এটা কীভাবে আমরা অব্যাহত রাখতে পারি... সে ক্ষেত্রে তাদের কী করা উচিত, আর্থিক খাতে রিফর্ম কী করা যায়, দেশ অর্থনৈতিকভাবে কীভাবে আবার ঘুরে দাঁড়াতে পারে সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’
নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে খসরু বলেন, ‘গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচন ছাড়া তো সুযোগ নেই। স্বাভাবিকভাবে এই বিষয়টি আলোচনা হয়েছে।’

গণ-অভ্যুত্থান পরবর্তীতে প্রত্যাশা ছিল যে অংশীদাররা ফ্যাসিবাদের আমলে মজলুম ছিল, তারা সবাই মিলেমিশে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্মাণ করবে। এখন দেখা যাচ্ছে, জামায়াতে ইসলামীর সরকারে যাওয়ার খায়েশ হয়েছে। এই সরকারের ছয় মাস যেতে না যেতেই সরকারকে নিয়ে বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছে...
৮ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র সংসদ সদস্য অলি উল্লাহ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন। তবে তাঁর ভোট প্রদানের প্রায় দেড় ঘণ্টা পর তাঁর দল বলেছে, রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে জুলাই সনদে ঐকমত্য হওয়া সিদ্ধান্ত থেকে সরে আসায় নির্বাচনে ভোট দেবেন না তাঁরা...
১ ঘণ্টা আগে
আসিফ মাহমুদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া পোস্টে বলা হয়েছে, সাক্ষাৎকালে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে নিজেদের মতামত তুলে ধরে।
৫ ঘণ্টা আগে
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি।
২১ ঘণ্টা আগে