এনসিপিত্যাগীদের উদ্যোগ

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও তথাকথিত রাজনৈতিক শূন্যতার প্রেক্ষাপটে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। সংগঠনটির নাম হতে পারে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পূর্ণ নামের পাশাপাশি সংক্ষেপে ‘এনপিএ’ নামেই সংগঠনটির প্রচারণা চালানো হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন এ রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম জনযাত্রা (পিপলস মার্চ) হবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছিল।
সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকটি সূত্র বলছে, সংগঠনের কয়েকটি নাম চূড়ান্তভাবে বিবেচনা করা হয়েছিল। জনযাত্রা নামটি সেখানে থাকলেও ‘জনযাত্রা’ নামে সংগঠনটির আত্মপ্রকাশ হচ্ছে না।
সূত্র বলছে, সংগঠনটির নাম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা নিউ পলিটিক্যাল অ্যাকশন চূড়ান্ত হতে পারে। তবে সংগঠনটির সংক্ষেপ নাম ‘এনপিএ’ হিসেবেই প্রচারণা চালানো হবে।
সংগঠনের নেতারা বলছেন, এটি আপাতত একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে যাত্রা শুরু করলেও আগামী এক বছরের মধ্যে প্রয়োজনীয় সাংগঠনিক কাঠামো ও নীতিগত প্রস্তাবনা চূড়ান্ত করে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।
সংগঠনের নেতারা জানিয়েছেন, বাম-ডান বিভাজন নয়, বরং ন্যায্যতার রাজনীতির পক্ষেই অবস্থান নেবেন তাঁরা। নেতারা বলছেন, দেশে একটি পূর্ণ অন্তর্ভুক্তিমূলক, যৌথ নেতৃত্বভিত্তিক, গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির অভাব রয়েছে। এনপিএ এমন একটি দল গড়তে চায়, যা জনগণকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যেতে চায়।
সংগঠনের নেতারা জামায়াতে ইসলামীর রাজনীতিকে মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন। অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ গণতন্ত্রহীনতা, সংস্কার অনীহা ও অর্থ-পেশিশক্তি নির্ভর রাজনীতিকে দেশের সামগ্রিক অগ্রগতিতে বড় বাধা হিসেবে দেখছেন তাঁরা।
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্ল্যাটফর্মের নেতারা। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে সাক্ষাতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মীর হুজাইফা আল মামদূহ ও অনিক রায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এ সময় উপস্থিত ছিলেন। সাক্ষাতে এনপিএর আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলে তারেক রহমান শুভকামনা জানান বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়ে আদালত থেকে সসম্মানে খালাস পেলেও, একটি মিথ্যা মামলার কারণে ইমাম জুবায়েরকে হারাতে হয়েছে তাঁর চাকরি, সামাজিক মর্যাদা ও আর্থিক স্থিতি। দীর্ঘ আইনি লড়াই এবং ঋণের বোঝা আজ তাঁকে মানবেতর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করিয়েছে...
৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং সদস্যসচিব আব্দুল হান্নান মাসউদ। এ ছাড়া দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরাও এতে উপস্থিত থাকবেন।
৭ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ। আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
৮ ঘণ্টা আগে