
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তাঁরা দেশের ভোটের অধিকার ছিনতাই করেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি করে দেশটাকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। দেশে দুর্নীতি করে সেই টাকা বিদেশে পাচার করেছে। খুনি, ফ্যাসিবাদীর সরকার জনগণ দেখতে চায় না।’
আজ শনিবার চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির গণমিছিলের আগে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার ১০ দফা দাবি মেনে নেবে না, তাই রাজপথে ফয়সালা হবে। এই সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এই অবৈধ সরকার বিচার ব্যবস্থা, আইনশৃঙ্খলাবাহিনী ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। বিগত সমাবেশগুলোতে জনগণ রায় দিয়েছে। এই সরকার গণতন্ত্র আর ফিরেয়ে দেবে না, বিচার বিভাগকে স্বাধীন করতে পারবে না, অর্থনীতি পুনরুদ্ধার করতে পারবে না। আমরা ১০ দফা দাবি দিয়েছি কিন্তু তাঁরা মানেনি। ১০ দফা দাবি আদায়ে তাই সারা দেশে গণমিছিল করছি।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘এই দেশের জনগণের রায় এই সরকারকে তাঁরা আর ক্ষমতায় দেখতে চায় না। এই স্বৈরচারী সরকার আপসে ১০ দফা দাবি মেনে নেবে না, ফয়সালা হবে রাজপথে। রাজপথে যখন নেমেছি, আদায় করে ছাড়ব। তাঁদের নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করতে বাধ্য করব।’
এর আগে দুপুর ২টা থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতা-কর্মীরা। বিএনপির গণমিছিলে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেয়। গণমিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। গণমিছিলে উপস্থিত ছিলেন—নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্যসচিব আবুল হাশেম বক্করসহ আরও অনেকে।

চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
৭ ঘণ্টা আগে
নবনির্বাচিত সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঢাকা-৬-এ তাৎক্ষণিক ও মধ্যমেয়াদি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। রমজান উপলক্ষে প্রথম ১০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি এবং ঈদের আগে-পরে ধারাবাহিক কার্যক্রমের রূপরেখা তুলে ধরেন তিনি।
৯ ঘণ্টা আগে
শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে নিজের সংসদীয় আসনে এতিম শিশুদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
১০ ঘণ্টা আগে
এতিমখানা ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার, রাতের খাবার ও সেহরির ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীর কড়াইল বস্তি ও ভাষানটেক এলাকার ১৪টি এতিমখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
১১ ঘণ্টা আগে