
বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মুজাহিদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। আজ শুক্রবার দেওয়া এক শোকবার্তায় বলেন, আল মুজাহিদী ১৯ জুন বিকালে ইন্তিকাল করেছেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, ‘বিশ শতকের ষাটের দশকের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) আজ ১৯ জুন বিকালে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।’
শোকবার্তায় তিনি আরও বলেন, আল মুজাহিদী তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
শোকবার্তায় আরও বলা হয়, কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় আল মুজাহিদী গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। শিশু সাহিত্যে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য। “বিশ্বাস ও মূল্যবোধের কবি হিসেবে তাঁর সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তাঁর অবদান স্মরণ করবে,” বলেন ডা. শফিকুর রহমান।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান আল্লাহর কাছে কবির জীবনের “সকল নেক আমল ও খেদমত” কবুল করার এবং “সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা” করার প্রার্থনা জানান। তিনি কবির কবর প্রশস্ত করা, জান্নাতের নূরে পরিপূর্ণ করা এবং জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার দোয়া করেন।
শোকবার্তায় কবির পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীদের শোক সইবার তাওফিক এবং উত্তম সবর অবলম্বনের শক্তি কামনা করা হয়।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
৫ ঘণ্টা আগে
গুম প্রতিরোধের বাতিল করা অধ্যাদেশটি বহাল রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে যারা গুমের সঙ্গে জড়িত তাদের হাতে তদন্তের দায়িত্ব না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে
আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
১৪ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে বাংলাদেশে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী দল ও মতের অসংখ্য নাগরিক। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন...
১ দিন আগে