
জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের সাম্প্রতিক মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক আখ্যা দিয়ে এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনটির নেতারা মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং জ্বালানি খাতে সংস্কারের দাবি জানান।
সমাবেশে লিখিত বক্তব্যে এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তিনি দাবি করেন, অতীতের জ্বালানি খাতের দুর্নীতির বিচার না করে এর আর্থিক বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
রুমী বলেন, দেশে বিদ্যুতের অধিকাংশ আবাসিক গ্রাহক মাসে ২০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহার করেন। নতুন মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ব্যয় আরও বেড়ে যাবে। একই সঙ্গে শিল্প, কৃষি ও ক্ষুদ্র ব্যবসা খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতির মধ্যে বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়াবে। এতে কৃষি উৎপাদন, সেচ, হিমাগার পরিচালনা এবং শিল্প খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরও বিরূপ প্রভাব পড়তে পারে।
সমাবেশে এনপিএ জ্বালানি সার্বভৌমত্ব নিশ্চিত করতে আট দফা দাবি উত্থাপন করে। দাবিগুলোর মধ্যে রয়েছে—২০০ ইউনিট পর্যন্ত আবাসিক বিদ্যুতের দাম বৃদ্ধি না করা, শিল্প ও বাণিজ্যিক খাতে ধাপভিত্তিক ট্যারিফ চালু, ইজিবাইকের জন্য সুনির্দিষ্ট বিদ্যুৎ নীতিমালা প্রণয়ন, বৈদ্যুতিক রান্নার সরঞ্জামে কর-সুবিধা, সৌরবিদ্যুতের প্রসারে সাধারণ ব্যবহারকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য প্রণোদনা, নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির উদ্যোগ, বিদ্যুৎ খাতের পূর্ণাঙ্গ ভ্যালু চেইন বিশ্লেষণ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন-কে স্বাধীন ও কার্যকর নিয়ন্ত্রক সংস্থায় পরিণত করা।
সমাবেশে এনপিএর মুখপাত্র নাজিফা জান্নাত ও তুহিন খান উপস্থিত ছিলেন এবং মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

রিজভী বলেন, ‘এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় তাও জানে। এই দেশের ২০ কোটি মানুষ সব সময় তাদের স্বাধীনতা রক্ষায় প্রস্তুত।’
২ ঘণ্টা আগে
বাবা নেই এক দশকেরও বেশি সময় ধরে। ২০১৩ সালে রাতের আঁধারে গুম হয়ে যাওয়া বাবার স্মৃতি আর মায়ের সীমাহীন সংগ্রামের আলোতেই নিজের পথ চিনে নিয়েছে মো. সাদমান শিহাব। সকল প্রতিকূলতা ও স্বজন হারানোর বেদনা পেরিয়ে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে এই কিশোর।
২১ ঘণ্টা আগে
মানুষের আয় বাড়ছে না, মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা তো চলতে পারে না। গ্যাসের দাম বাড়ানো হলো, বলা হলো, এটা আগস্ট মাসের জন্য। তার মানে সেপ্টেম্বরের জন্য আবার রেডি থাকেন আরেকটা বাড়ার। এভাবে মাসে মাসে বাড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত
১ দিন আগে
এনটিআরসিএর মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বাতিল করে স্থানীয় পর্যায়ে নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে ঘুষ, তদবির, রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির বাণিজ্য আবারও বিস্তার লাভ করবে...
১ দিন আগে