
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১৩ জুন (শুক্রবার) লন্ডনে দুজনের মধ্যে সাক্ষাৎ হবে। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
বৈঠক সূত্র বলছে, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সরকারি ঘোষণা নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টার লন্ডন সফরকালে তাঁর সঙ্গে দেখা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এক নেতা আজকের পত্রিকাকে বলেন, ‘সাক্ষাৎকালে জাতীয় নির্বাচনের উপযোগী সময় নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রস্তাব উত্থাপন করবেন তিনি (তারেক রহমান)। এ সময়টা আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত হতে পারে।’
বিএনপির প্রতিনিধি দল এ পর্যন্ত অনেকবারই প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। প্রতিবারই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসা হয়েছে। কিন্তু তা উপেক্ষা করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এতে বিএনপি অসন্তোষ প্রকাশ করে ডিসেম্বরে নির্বাচনের বিষয়ে অনড় অবস্থান তুলে ধরেছে।
এমন প্রেক্ষাপটে দলটির শীর্ষনেতার সঙ্গে প্রধান উপদেষ্টার এ বৈঠকের বেশ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দলটির কয়েক নেতা। লন্ডনের একটি সূত্র আজকের পত্রিকাকে জানায়, তারেক রহমানের সঙ্গে বৈঠকের জন্য প্রধান উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। তাই, এই সাক্ষাতের মধ্য দিয়েই নির্বাচনের সময় নিয়ে একটা সুরাহা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৫ মিনিট আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
৩৫ মিনিট আগে
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে আজ মঙ্গলবার জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।
১ ঘণ্টা আগে
রিজভী বলেন, বর্তমান গ্যাস ও বিদ্যুৎ-সংকট শুধু দেশের অভ্যন্তরীণ কোনো সমস্যার কারণে তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে ঘিরে সংঘাত এবং এলএনজি আমদানিতে প্রতিবন্ধকতার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি
৪ ঘণ্টা আগে