Ajker Patrika

নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জি এম কাদেরের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৮: ১৫
নড়াইলে বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় জি এম কাদেরের নিন্দা
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

নড়াইলে সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

আজ শনিবার এক নিন্দা ও প্রতিবাদ বার্তায় জি এম কাদের এ প্রতিক্রিয়া জানান। জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বার্তায় জি এম কাদের বলেন, মানুষের বসতবাড়িতে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য বা ব্যক্তিগত বিরোধের কারণে নিরীহ মানুষের ঘরবাড়ি ও জানমালের নিরাপত্তা বিঘ্নিত করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

নিন্দা ও প্রতিবাদ বার্তায় জি এম কাদের বলেন, কেউ অপরাধ করে থাকলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হওয়াই স্বাভাবিক। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

জি এম কাদের আরও বলেন, রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত