
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম, সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের মানুষ তাদের যে অধিকার, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারেনি। আমরা সে জন্য মনে করি, এই মুহূর্তে প্রধান কাজ, শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়তে জনগণের শাসন কায়েম করা। আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব।’
আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। ময়মনসিংহ জেলার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে যান নজরুল ইসলাম খান।
একটি গোষ্ঠী ঐক্যকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, জনগণ খুব ভালো জানে যে, কারা স্বৈরাচার, কারা গণতান্ত্রিক। কারা এ দেশে স্বৈরাচার কায়েম করেছিল, কারা স্বৈরাচারকে সমর্থন জুগিয়েছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর কারা অবিরাম গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে নিগৃহীত হয়েছে।’
তিনি বলেন, ‘কোনো দলের হাজার-হাজার মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, কাদের বিরুদ্ধে লাখ লাখ মামলা দেওয়া হয়েছে, এগুলো জনগণ জানে, জনগণ দেখেছে। কারা গণতন্ত্রের জন্য আপসহীন এটাও জনগণ জানে। কাজেই অন্য কোনো রাজনৈতিক দল কোনো কথা বলবে এবং সেটা জনগণ গ্রহণ করবে— আমরা এটা মনে করি না।’
এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিএনপির কোনো নেতা অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘আইন অনুযায়ী ব্যবস্থা নিলে বিএনপি বাধা দেবে না, বরং খুশি হবে।’
শ্রদ্ধা নিবেদনের এই অনুষ্ঠানে ময়মনসিংহ দক্ষিণ জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবুল, সদস্যসচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ অন্যান্য নেতা-কর্মী ছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক ওরারেস আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
১৭ ঘণ্টা আগে
রাশেদ খান বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন। তবে ওই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডকে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার’ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে প্রধান বিরোধীদলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১৮ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয়...
২০ ঘণ্টা আগে