Ajker Patrika

কর্মী নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

চাকরি ডেস্ক 
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৫: ৩৮
কর্মী নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসোসিয়েট-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদের নাম: অ্যাসোসিয়েট-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, (ইসলামিক ব্যাংকিং ডিভিশন, প্রোডাক্ট, অপারেশনস অ্যান্ড কমপ্লায়েন্স)।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএস অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে প্রার্থীদের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বয়সসীমা: নির্ধারিত নয়।

কর্মস্থল: যেকোনো স্থান।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ মার্চ, ২০২৬।

সূত্র: বিজ্ঞপ্তি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রীতি মেনে পেছনের আসনে বসলেন প্রধানমন্ত্রী

ডিবিএল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি, থাকছে না বয়সসীমা

তেল রাখার জায়গা ফুরিয়ে আসছে ইরানের, বন্ধ হতে পারে উৎপাদন

১৪টি উড়োজাহাজ কিনতে আগামীকাল বোয়িংয়ের সঙ্গে চুক্তি বিমানের

রাষ্ট্রপতির চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, কিন্তু ব্যক্তি সাহাবুদ্দিনকে পারলাম না: সরকারদলীয় হুইপ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত