
জাতীয় মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউটের পর মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। আজ রোববার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলীয় সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াকআউট করেন। পরে তাঁরা মুখে কালো কাপড় বেঁধে সংসদ ভবন থেকে বেরিয়ে যান।
পরে সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আজকে সংসদের তৃতীয় অধিবেশন চলমান ছিল। অধিবেশনে আজকে একটি বৈঠক ছিল। এই বৈঠকটি জাতীয় সংসদের ইতিহাসে অন্যতম একটি কালো দিন। তাঁর ভাষ্য, বিরোধীদলীয় সংসদ সদস্যরা সবাই মুখে কালো কাপড় বেঁধে জনগণের সামনে দাঁড়িয়েছেন।
নাহিদ ইসলামের অভিযোগ, গুরুত্বপূর্ণ দুটি বিল সংসদে আনার সময় বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দিতে চাইলেও তাঁকে যথাযথ সুযোগ দেওয়া হয়নি। তিনি বলেন, সংসদের ট্রেডিশন অনুযায়ী বিরোধীদলীয় নেতাকে কথা বলার জন্য ফ্লোর ওপেন করে দেওয়ার কথা। কিন্তু সেই জায়গায় বিরোধীদলীয় নেতাকে সেই সম্মান করা হয়নি। স্পিকার পক্ষপাতিত্ব করেছেন।

নাহিদ আরও বলেন, ওয়াকআউটের সময় সেটিকে অ্যাপ্রিশিয়েট করে মশকরা করা হয়েছে। স্পিকারের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশাজনক নয়।
নাহিদ ইসলামের অভিযোগ, সরকার দেশে মানবাধিকার সুরক্ষিত থাকুক তা চায় না। তাঁর দাবি, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী আমলে যেভাবে মানবাধিকার হরণ ও গুম হয়েছিল, সরকার আবারও সেই পথ খোলা রাখতে চায়।
বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার আগে শক্তিশালী ও কার্যকর আইন করার কথা বললেও এখন তুলনামূলক দুর্বল বিল আনা হয়েছে। এ কারণেই জাতীয় মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিলের প্রক্রিয়ায় অংশ না নিয়ে তারা ওয়াকআউট করেছে।

রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লংমার্চের কর্মসূচি নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর শব্দ ব্যবহার করছে এবং দলকে সেগুলোর আশ্রয়-প্রশ্রয় দিতে দেখা যাচ্ছে, যা স্পষ্টত অপরাধমূলক কর্মকাণ্ড।
৮ ঘণ্টা আগে
মামুনুল হক বলেন, ‘ক্ষমতার মসনদে বসে ৭০ শতাংশ মানুষের গণভোটকে অবৈধ বলেন, এ দুঃসাহস আপনাকে কে দিয়েছে? জনগণের ভোটাধিকারকে অবৈধ বলে আখ্যায়িত করলে জনগণকেই অসম্মান করা হয়। ভালোয় ভালোয় সংস্কার করেন। গণভোট যদি অবৈধ হয়ে থাকে, আপনার সরকারও অবৈধ সরকার।’
১৩ ঘণ্টা আগে
দেশের আর্থিক অবস্থা নাজুক বলে দাবি করেছে বিরোধী দল। তাদের আশঙ্কা, দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হলে সবার ওপর প্রভাব পড়বে। শনিবার (৫ আগস্ট) অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এমন অভিমত দিয়েছেন কমিটির সদস্য জামায়াতে ইসলামীর সাইফুল আলম খান মিলন। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে...
১ দিন আগে
প্রতিমন্ত্রী বলেন, ‘বিরোধী দল প্রথমে বলেছিল জ্বালানিসংকটের কারণে লংমার্চ করবে, অথচ এই কর্মসূচিতেই বিপুল পরিমাণ জ্বালানি পোড়ানো হচ্ছে। পরবর্তী সময়ে তারা দাবি তুলল গণরায় বাস্তবায়নের। একদিকে তারা সংবিধান সংশোধনী কমিটির আহ্বানে সাড়া না দিয়ে সেখানে অংশগ্রহণ করা থেকে বিরত থাকছে, অন্যদিকে লংমার্চে...
১ দিন আগে