
সংসদে ও রাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যে গণতন্ত্র দেখতে চায়, তা আগে দলটির মধ্যে প্রতিষ্ঠা করতে হবে বলে মনে করেন তাজনূভা জাবীন। তিনি বলেছেন, শুধু কাগজে-কলমে ও বক্তৃতায় নয়, কাজেও এনসিপিকে বাংলাদেশের নারীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব কথা বলেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন।
তাজনূভা বলেন, ‘আমি বিশ্বাস করতে চাই, এনসিপি বাংলাদেশের নারীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করবে কেন তারা এনসিপিকে সমর্থন করবে। শুধু কাগজে-কলমে আর বক্তৃতায় না, কাজেও। বাস্তবায়নেও।
‘অজানা, অচেনা, সাধারণ ঘরের যোগ্য, দৃঢ়, শিক্ষিত নারীরা যাতে রাজনীতিতে এসে দেশের নেতৃত্ব দিতে পারে, সে জন্য এনসিপিকে বিশ্বস্ত, নির্ভরযোগ্য রাজনৈতিক প্রতিষ্ঠান হতে হবে। তা না হলে বিদ্যমান রাজনৈতিক দলের সাথে তাদের কোনো পার্থক্য থাকবে না, কোনো টেকসই ভবিষ্যতও থাকবে না।’
ফেসবুকে দেওয়া পোস্টে দলের উদ্দেশে তাজনূভা আরও বলেন, ‘সংসদে নারী আসনে সরাসরি নির্বাচনের দাবী বৃথা, যদি দলে আপনি যোগ্য নারী নেতৃত্ব তৈরি করতে সহযোগিতা না করেন। যে গণতান্ত্রিক উত্তরণ এনসিপি সংসদে, রাষ্ট্রে দেখতে চায়, সেটা তাকে আগে নিজের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে।
‘এই অর্ধেকের বেশি বিশাল জনগোষ্ঠীকে কোনো রাজনৈতিক দল গুরুত্বের সাথে আমলে নেয় নাই বাংলাদেশের জন্মের পর থেকে, এনসিপি নিয়ে দেখাক। সমর্থনের জন্য কোনো গোপন, কঠিন সমীকরণের প্রয়োজন হবে না।
‘নিশ্চিত এটা, যত কুৎসিত রাজনৈতিক সংস্কৃতিই হোক না কেন, নারী বিষয় উপেক্ষা করে বাংলাদেশে টেকসই রাজনীতি আর হবে না। I repeat, আর হবে না,’ যোগ করেন এনসিপির এই নেত্রী।

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
১ ঘণ্টা আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
৬ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
৭ ঘণ্টা আগে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসীম কৃতিত্ব ও আদর্শ এবং দেশনেত্রী মরহুম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের দর্শনকে ধারণ করে গঠিত হয়েছে ‘জিয়া খালেদা রিসার্চ ফাউন্ডেশন...
৭ ঘণ্টা আগে