
কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে জাতীয় পার্টি। বৈঠকে জাতীয় পার্টির নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও কমনওয়েলথের পক্ষে নেতৃত্ব দেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়োরকর বচওয়েক। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আজ রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় পার্টি।
বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল—আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠপর্যায়ের অবস্থা, রাজনৈতিক পরিবেশ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনী প্রক্রিয়া।
বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করে বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করছে না অন্তর্বর্তী সরকার।
জি এম কাদের আরও বলেন, ঐকমত্য কমিশন ও নির্বাচন কমিশনের বৈঠকে জাতীয় পার্টিকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি।
বৈঠকে জাতীয় পার্টির প্রতিনিধিদলের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মেজর (অব.) মো. মাহফুজুর রহমান, কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মাহমুদ আলমসহ আরও অনেকে।
কমনওয়েলথের পক্ষে আরও ছিলেন কমনওয়েলথের আইনি উপদেষ্টা দিনুষা পণ্ডিত রত্ন ও সহকারী গবেষণা কর্মকর্তা সার্থক রায়।

বিরোধী দল জামায়াতে ইসলামীকে গঠনমূলক বিরোধিতার ও আলোচনা করে জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন দৈনিক পত্রিকার সম্পাদকেরা। একই সঙ্গে আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু বা সহিংস পথে গিয়ে দেশকে অস্থিতিশীল না করার পরামর্শও দিয়েছেন তাঁরা...
১১ ঘণ্টা আগে
রাশেদ খান বলেন, জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা তাঁর পাশে ছিলেন। তবে ওই দাবির বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলেও মন্তব্য করেন তিনি।
১২ ঘণ্টা আগে
বর্তমান বিএনপি সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ডকে ‘অদক্ষতা, অব্যবস্থাপনা, অপরিণামদর্শিতা ও অসততার’ দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেছে প্রধান বিরোধীদলীয় জোটের শরিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১৩ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা সবকিছু যাচাই-বাছাই করে ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থীকে সমর্থন দেবেন। কারণ, এবার দলীয়...
১৪ ঘণ্টা আগে