
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, কোনোভাবেই নতুন সংসদের অধিবেশন রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। এমনটি হলে ৩০০ সংসদ সদস্যকেই জনগণের কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে। সোমবার (২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘এই সংসদের পবিত্রতা রক্ষার জন্য প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসন করার প্রক্রিয়া শুরু করতে হবে। কোনোভাবেই এই সংসদ রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে শুরু হতে পারে না। যদি তা শুরু হয়, আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং আমরা সবাই ৩০০ সংসদ সদস্যকে প্রশ্নবিদ্ধ করব। ৩০০ সংসদ সদস্যকে এটার জবাব দিতে হবে।’
সংসদ সদস্যদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যাঁরা জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়েছেন, তাঁরা ফ্যাসিবাদের সর্বশেষ উচ্ছিষ্ট রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের প্রথম অধিবেশন শুরু করার মধ্য দিয়ে কলঙ্কিত হবেন না।’
জুলাই সনদের বিষয়ে আদালতে যাওয়ার কথা উল্লেখ করে আসিফ বলেন, ‘আমরা মনে করছি, বিএনপি ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং জুলাই সনদে যে বিষয়গুলো আছে, সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে একধরনের স্বেচ্ছাচারিতা করার জন্য আদালতে গিয়েছে এবং একধরনের ডুয়েল গেম তারা খেলেছে।’
এনসিপির মুখপাত্র বলেন, ‘আদালতে এই জিনিসটা (জুলাই সনদ) চ্যালেঞ্জ করার মাধ্যমে বিএনপি নিজের সরকারকে চ্যালেঞ্জ করল বলে আমরা মনে করছি। কারণ, এই একই সনদের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’ সংসদে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার করার প্রস্তাব দিয়ে একধরনের ‘পপুলিস্ট উদারতা’ প্রদর্শন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি পুরোনো বক্তব্যের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, তিনি একসময় বলেছিলেন, জনগণের সরকার গঠিত হলে এই সংবিধান ‘ছুড়ে ফেলা হবে’। কিন্তু আজ তাঁর দল সরকারে থেকেও সেই সাহস দেখাতে পারছে না।
সংবাদ সম্মেলনে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসেছে—এমন অভিযোগ তুলে নীলফামারী-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী বলেছেন, সবার আগে বাংলাদেশ নয়, বরং সবার আগে বিএনপির নেতা-কর্মীরা—এমন ধারণা জনমনে তৈরি হয়েছে। আজ রোববার রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে এই সংসদ সদস্য এমন মন্তব্য করেন।
১ ঘণ্টা আগে
তেলের দাম বৃদ্ধির সঙ্গে নিত্যপণ্যের দাম, যোগাযোগ খরচসহ জীবনযাত্রার প্রতিটি কাজ জড়িত। তেলের দাম বৃদ্ধি হলে সকল কিছুর দাম বাড়ে। যার প্রভাব সরাসরি নিম্ন ও মধ্যবিত্তের ওপরে পড়বে এবং জীবনযাত্রা আরও দুর্বিষহ হয়ে উঠবে...
৩ ঘণ্টা আগে
জ্বালানি তেলের সংকট ইস্যুতে বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হইচইয়ের ঘটনা ঘটেছে। আজ রোববার সংসদে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিলে সরকারি দলের সংসদ সদস্যরা আপত্তি জানান এবং হইচই শুরু করেন। এ সময় বিরোধী দলের সদস্যরা এর প্রতিবাদ জানান।
৫ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন এবি পার্টি, আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৫ জন নেতা। এসব রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মগুলোর শীর্ষ নেতা ‘আপ বাংলাদেশ’ এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) সভাপতি রিফাত রশিদ ও এবি
৭ ঘণ্টা আগে