
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোট বাতিল করা মানে প্রধানমন্ত্রীর ভোট বাতিল করা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার (প্রধানমন্ত্রী) কাছে প্রশ্ন— আপনি কি আপনার দেওয়া ভোটের ফলাফলকে অস্বীকার করবেন? আর না হয়, আপনি বলেন দেন যে– ‘না, আমি ১২ই ফেব্রুয়ারিতে হ্যাঁ ভোট দেইনি।’ তাহলেই জাতি বলবে, আপনি দ্বিচারিতা বা প্রতারণা করেননি।”
আজ বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১দলীয় জোটের সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, এখনো পাঁচ বছরের এক-দেড় মাস হয়নি। এখনই জাতির মুখোমুখি হবেন না। গণ-আকাঙ্ক্ষার বিপরীতে চলে যাবেন না। তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে গোলাম পরওয়ার আরও বলেন, আপনি যে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন এবং আমরা গণমাধ্যমে দেখেছিলাম ভোটের দিন আপনিও ভোটকেন্দ্রে গিয়েছিলেন। একই দিনে জাতীয় নির্বাচনের ভোট, গণভোট দুইটা ভোট আপনি দিয়েছেন। তাহলে আপনি তো হ্যাঁ–তে ভোট দিয়েছিলেন। আপনার হ্যাঁ-তে ভোট দেওয়ার অর্থ হলো জুলাই সনদের সমস্ত সংস্কারের পক্ষে আপনি ‘হ্যাঁ’ বলেছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাজনীতিতে এই সংকট কে তৈরি করল সারা দেশবাসী জানে। এই সংকট তৈরি করেছে ক্ষমতাসীন বিএনপি। ফলে বিএনপির তৈরি করা সংকট বিএনপিকেই নিরসন করতে হবে। বিএনপিকেই সমাধান করতে হবে।’
রাজনীতিতে বিএনপি কীভাবে সংকট তৈরি করেছে, সেই ব্যাখ্যা দিতে গিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন। বিএনপির মন্ত্রীরাও একই কথা বলেছিল। পাঁচ কোটি মানুষ ভোট দিয়ে হ্যাঁ–কে জয়যুক্ত করেছে। বিএনপির দেওয়া নোট অব ডিসেন্ট (ভিন্নমত বা আপত্তি) খারিজ করে দিয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার মন্ত্রীরা বলেন, এই সংবিধান সংস্কার পরিষদ, এই রাষ্ট্রপতির আদেশ হচ্ছে অন্তহীন প্রতারণা। প্রশ্ন হলো, এটাই যদি প্রতারণা হয়, তাহলে আপনি যাকে ভোট দিলেন সেই ভোট অস্বীকার করাটাই তো হচ্ছে আসল প্রতারণা। জাতির কাছে এই জবাব আপনি দেবেন।
গণভোটের রায় বাস্তবায়নের জন্য বিরোধী দলকে রাজপথে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন পরওয়ার। তিনি বলেন, জনগণের দেওয়া রায় বাস্তবায়নের জন্য বিরোধী দল আবার জনগণের কাছে ফিরে এসেছে। বিলম্ব না করে গণভোটের রায় বাস্তবায়ন করে জাতির আকাঙ্ক্ষা পূরণ করার আহ্বান জানান তিনি।
কোনো সংখ্যাগরিষ্ঠতা, কোনো পুলিশ, কোনো র্যাব, কোনো পরাশক্তি কিন্তু জুলাই-আগস্টের বিপ্লবকে ঠেকাতে পারে নাই—মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, ওই সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না। আপনারা সেই ফ্যাসিবাদের ধীকৃত, নিন্দিত পথের দিকেই হাঁটছেন, যে পথে তারা গিয়েছিল। আপনাদের যাত্রা দেখে মনে হয় সে অপরিণামদর্শী পথে আপনারা রওনা করেছেন। সময় থাকতে ফিরে আসুন।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব জালালুদ্দিন আহমদ বলেন, সরকারের কাছে নির্বাচনের আগে গণভোট হালাল ছিল, ক্ষমতায় আসার পর গণভোট হারাম হয়ে গেছে।
বিএনপি ইতিমধ্যেই কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে—মন্তব্য করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, আজ এই শাহবাগ চত্বরে আমরা এসেছি সরকারকে স্মরণ করানোর জন্য। আপনারা জুলাইকে স্মরণ করুন, আবু সাঈদ, মুগ্ধের কথা স্মরণ করুন। জুলাই শহীদদের স্মরণ করুন। আর শুধু জুলাইকে স্মরণ নয়, ৫ আগস্টের পরিণতিকেও স্মরণ করুন। তাহলে বাংলাদেশ সঠিক পথে আগাবে।

যে আদালতের রেফারেন্সের ভিত্তিতে বিগত অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছিল, সে সরকারে আমাদের সংসদ সদস্যও শপথ নিয়েছিলেন। তাহলে বিগত সরকারের সবকিছু অবৈধ ঘোষণা করতে হবে। যদি বলা হয় আমার রায়টি অবৈধ। কারণ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতজন বিচারপতি বেঞ্চে আমার রায়টি বহাল রাখা হয়েছিল...
৩ মিনিট আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আল্লাহ ভালো জানেন, একাত্তর সালের ওই চরম সময়ে কার কী ভূমিকা ছিল। আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একমাত্র সাক্ষী। বাকি আমরা যারা আছি, তারা আংশিক সাক্ষী।’ আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) বিল
২ ঘণ্টা আগে
‘গণবিরোধী’ বিল পাসের অভিযোগ তুলে ওয়াকআউটের পর মাগরিবের বিরতির শেষে আবারও সংসদ অধিবেশনে যোগ দিয়েছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার কিছুক্ষণ আগে বিরোধী দল জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করে। পরে মাগরিবের বিরতির পর তারা পুনরায় অধিবেশনে অংশ নেয়।
২ ঘণ্টা আগে
কয়েকটি প্রস্তাবিত বিলকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
৩ ঘণ্টা আগে