যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিক নামের হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে। ইতিমধ্যে রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়েছে।
ওই হাসপাতালের অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে লিভার, কিডনি ও হৃদ্রোগ বিশেষজ্ঞ চিকিৎসকেরা আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার স্বাস্থ্যের প্রাথমিক কিছু পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন। খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাওয়া তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকেরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বেশ কিছু পরীক্ষার পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী পরীক্ষাগুলো করা হচ্ছে। এসব পরীক্ষার রিপোর্টের ওপর নির্ভর করে তাঁর পরবর্তী চিকিৎসায় করণীয় ঠিক করা হবে।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্রোগসহ বিভিন্ন জটিল রোগের উন্নত চিকিৎসার জন্য গতকাল বুধবার লন্ডন গেছেন। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ৯টার দিকে তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে খালেদা জিয়াকে নিজে গাড়ি চালিয়ে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। সেখানে তাঁকে ভর্তি করা হয়।
ভর্তির পরই খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়। আজ সকালে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে দেখেছেন এবং তাঁদের পরামর্শ অনুযায়ী বিভিন্ন পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম হারুন অর রশীদ বিএনপি-কে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। সরকারের মন্ত্রী হিসেবে তিনি যোগ্যতার সাথে ও সৎভাবে কাজ করে গেছেন...
১১ ঘণ্টা আগে
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক, বাণিজ্য, শিক্ষা সহযোগিতা, ৫০০ শিক্ষার্থীর স্কলারশিপ এবং ‘নলেজ করিডর’ প্রকল্প নিয়ে আলোচনা হয়...
১৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদে নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের’ সন্তান দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আব্দুল মুনতাকিম। অথচ নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের এই সংসদ সদস্যের জন্ম ১৯৮১ সালের ১০ জানুয়ারি। বেঁচে আছেন তাঁর বাবা আব্দুল কাদের সৈয়দীও। এ নিয়ে দেশজুড়ে চলছে সমালোচনা।
২ দিন আগে
‘বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমত সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি। তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন, এটা থেকেই প্রতীয়মান হয় যে...
২ দিন আগে