
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমাদের জাতিগত মুক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই সম্ভব। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটানোর চেষ্টা হতে পারে।’ সামনে দুর্গাপূজাকে কেন্দ্র করে এ ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে জন্য সরকারকে আগাম যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
অতীতের বিভাজনের রাজনীতির দায় পর্যালোচনা এবং আগামীর সাম্প্রদায়িক সম্প্রীতির রূপরেখা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধর্ম ও সম্প্রীতি সেলের উদ্যোগে ‘রামু’র আগুন: কার রাজনীতি, কার ক্ষতি; ১৪ বছরের দায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ভবিষ্যৎ’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আজ মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
রামুর ঘটনার বিচার না হওয়া প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘রামুর ঘটনাটা দেখেন, এত আলোচিত একটা ঘটনা, ১৪ বছর পরেও কিন্তু বিচার নিশ্চিত করা যায় নাই। রাষ্ট্রের এই কালেক্টিভ ফেইলিউরের কারণে যারা এ ধরনের ঘটনা ঘটায়, তারা বারংবার সাহস পায়।’
আসিফ মাহমুদ বলেন বলেন, বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার প্রেক্ষাপট ভিন্ন হতে পারে-কোথাও জমি দখল, কোথাও প্রভাব-প্রতিপত্তি কিংবা গুজবকে কেন্দ্র করে এসব ঘটনা ঘটেছে। এসব ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে বিচার নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের পর সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ভূমিকার প্রশংসা করে আসিফ মাহমুদ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে সারাদেশে মন্দির পাহারা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় নাগরিক পার্টিও সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি সমর্থিত এই মেয়র প্রার্থী আরও বলেন, ‘যারা আমাদের রাষ্ট্রের শত্রু আছে, তারা সব সময় চাইবে যেন আমরা নিজেদের মধ্যে দাঙ্গা বা পরিস্থিতির অবনতি ঘটিয়ে এই রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণিত করতে পারি। সেখানে আমাদের রোল গুরুত্বপূর্ণ, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখতে হবে।’
ঢাকা শহর থেকে তৃণমূল পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান তিনি।

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
মামলার বিবরণে বলা হয়েছে, রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বরগুনা-২ আসনের সাবেক এমপি শওকত হাসানুর রহমান রিমনের বাসায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল ও রাষ্ট্রের অবকাঠামোকে ধ্বংস করার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ...
৫ ঘণ্টা আগে
বিএনপির নেতা-কর্মীদের বাঁচানোর প্রশ্ন নয়, ফ্যাসিবাদের দোসরদের হাত থেকে জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষা করাই প্রশাসনের প্রধান দায়িত্ব। প্রশাসনের দায়িত্ব হলো গোপনে সক্রিয় থাকা ফ্যাসিবাদের দোসরদের নিবৃত্ত করা, আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা...
৫ ঘণ্টা আগে
সব অপরাধের পেছনে সরকারদলীয় নেতা-কর্মী ও মন্ত্রীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সরকারের ওপরের স্তর থেকে সংকেত পাওয়ার কারণেই সন্ত্রাসীরা সুযোগ পাচ্ছে। অপরাধের সঙ্গে জড়িত সরকারদলীয় লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিরোধী দল
১ দিন আগে