Ajker Patrika

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: জামায়াতে ইসলামী

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে উভয় দেশ একযোগে কাজ করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আরও জানায়, জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক সংলাপের পরিবেশ সৃষ্টিতে ইয়াও ওয়েন ইতিবাচক ভূমিকা রাখায় বৈঠকে তাঁর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন, কালচারাল কাউন্সেলর লি শাওপেং, জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের অন্য শীর্ষ নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত