
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি-জামায়াতের ছাত্র সংগঠনের ক্যাডাররা আন্দোলনকারী পরিচয়ে পুলিশের ওপর আক্রমণ করছে। হলে হলে গিয়ে সাধারণ ছাত্রদের জোরপূর্বক আন্দোলন করার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। মধ্যরাতে মেয়েদের আবাসিক হলে দরজা ভেঙে সহিংসতা সৃষ্টি করেছে।’
আজ মঙ্গলবার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।
আন্দোলনকারীরা বিনা উসকানিতে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘পত্রপত্রিকায় যা দেখতে পেলাম তাতে মনে হয়, ছাত্রলীগের ওপর সব ব্যাপারে দোষ চাপানো ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষই যেন নন্দ ঘোষ ছাত্রলীগের। অথচ এই হামলায় গতকাল ছাত্রলীগের ৫০০ নেতা-কর্মী আহত হয়েছে। দুই শ জনের অবস্থা খারাপ। এর মধ্যে কেন্দ্রীয় নেতা আছে ২০ জন। ২ জন গুলিবিদ্ধ হয়েছে। আমি গণমাধ্যমে এটি দেখিনি।’
ওবায়দুল কাদের বলেন, ‘ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি ব্যবহার করে ভুয়া আইডি ও পেজ থেকে অপপ্রচার করে সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করার চেষ্টা হচ্ছে। বিএনপি-জামায়াতের ছাত্রসংগঠন সক্রিয় ভূমিকা পালন করছে।’
গতকাল সোমবার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের বক্তব্য উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ সম্পর্কে যা বলেছেন, তা নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা অন্য দেশের গণতন্ত্র সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারাটা দেখে নিতে পারে।’
আন্দোলনে নিহত হয়েছে এমন তথ্য আমেরিকার কাছে কীভাবে যায় এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘শোনেন, এখন ম্যাথিউ মিলারকে জিজ্ঞেস করেন, তাঁরা কীভাবে তথ্য পেল। এ প্রশ্নটা তাদের করেন। এসব আজগুবি তথ্য তারা কোথা থেকে পেল?’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর প্রমুখ।

জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’। একই সঙ্গে তিনি বলেন, রাজপথে বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ নয়।
১৬ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়ায় বিরোধী দল রাজপথে আন্দোলন করছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে পর্যাপ্ত আলোচনার সুযোগ না পাওয়ায় জনগণের দাবিকে সামনে রেখেই আন্দোলনের পথ বেছে নিয়েছে বিরোধী দল। আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিম
১৭ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তাঁর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
১৯ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, অন্যথায় জনগণ নিজেরাই সেই জাদুঘর খুলে নেওয়ার ব্যবস্থা করবে। আজ বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা
২০ ঘণ্টা আগে