
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসসহ বিদেশে বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভে প্রবাসী পাকিস্তানিরা অংশ নিয়েছেন। এতে প্রমাণ হয়, বিএনপি-জামায়াত চক্র এসব বিক্ষোভ আয়োজনে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে।
আজ বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ দাবি করেন।
পাকিস্তান সরকারের কাছে এ প্রসঙ্গটি তোলা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘প্রবাসী পাকিস্তানিরা অংশ নেওয়ার বিষয়ে দেশটির সরকারের কাছে জানতে চাওয়া হয়নি।’
মন্ত্রী বলেন, ‘সৌদি আরবে ও সংযুক্ত আরব আমিরাতে একই ইস্যুতে বিক্ষোভ হয়েছে। সেখানে কয়েকজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।’
ঢাকায় সৌদি রাষ্ট্রদূত দেশটিতে বিক্ষোভ হওয়া ও গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী। তবে সৌদি আরবের কোথায় বিক্ষোভ হয়েছে ও কতজন গ্রেপ্তার হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য মন্ত্রণালয় পায়নি।
মন্ত্রী বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা বন্ধ করে দেওয়ার বিষয়টি পুরোপুরি অসত্য।’
কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা বিদেশি কূটনীতিকদের দেখানোর পর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ক্ষতিগ্রস্ত মেট্রোরেল স্টেশন, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তর ও বাংলাদেশ টেলিভিশন ভবন (বিটিভি) কূটনীতিকদের দেখাতে নিয়ে যায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ঢাকায় ২৩ দেশের রাষ্ট্রদূতসহ ৪৯ দেশের কূটনীতিকেরা এসব স্থাপনা দেখতে যান। তিনি বলেন, কূটনীতিকেরা ক্ষয়ক্ষতি দেখে মন্তব্য করেছেন যে, এমন ধ্বংসযজ্ঞ লজ্জাজনক।
বিটিভি ভবনে সহিংসতায় ক্ষয়ক্ষতি কল্পনার বাইরে, এমন মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা বিরোধী জঙ্গিগোষ্ঠী ধ্বংসযজ্ঞে পাকিস্তানিদের সহায়তা নিয়েছে।’
রাষ্ট্রীয় স্থাপনার ওপর ধ্বংসযজ্ঞ চালানোকে রাষ্ট্রের ওপর হামলা হিসেবে অভিহিত করেন মন্ত্রী। তিনি বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে মানুষের ঘরবাড়ি পুড়িয়েছে, একই কায়দায় এবার রাষ্ট্রীয় স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়।’
সহিংসতায় কতজনের প্রাণহানি ঘটেছে, বিদেশি কূটনীতিকেরা জানতে চেয়েছেন কিনা, ‘এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কতজন মারা গেছেন, এটা সবাই জানতে চায়। এ বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।’
এদিকে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতিসংঘের লোগোসহ যানবাহন ব্যবহার নিয়ে বিশ্ব সংস্থাটি প্রশ্ন তুলেছে। এ বিষয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘যানবাহনগুলো বাংলাদেশের। এগুলো ভাড়ায় (শান্তিরক্ষা মিশনে) দেওয়া হয়। তবে ভুলক্রমে (জাতিসংঘের) লোগো মুছে ফেলা হয়নি।’
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজেরিখ গত সোমবার নিউইয়র্কে এক ব্রিফিংয়ে বলেন, ‘কেবল শান্তিরক্ষা মিশনেই জাতিসংঘের লোগোসহ যানবাহন ব্যবহার করা যায়। বিষয়টি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তুলে দেওয়া হয়েছে।’

দেশের চিকিৎসাব্যবস্থা এমনিতেই সংকটের মধ্যে রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে হাসপাতাল থেকে বিনামূল্যে সরবরাহ করা ঔষধও রোগীদের হাতে পৌঁছায় না। ফলে বাধ্য হয়ে মানুষকে বাজার থেকে ঔষধ কিনতে হচ্ছে। এ অবস্থায় ঔষধের মূল্যনিয়ন্ত্রণ...
১ ঘণ্টা আগে
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকলে ২০ আগস্ট বেলা ২টা থেকে বিকেল...
৫ ঘণ্টা আগে
এক অভিযুক্ত ব্যক্তিকে রাঙামাটি শহরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদ করায় সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে আসা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় ও গ্রেপ্তারের আইনগত প্রক্রিয়া সম্পর্কে...
৬ ঘণ্টা আগে
সাক্ষাৎকালে আইআরআই প্রতিনিধি দল তাদের সর্বশেষ জাতীয় জরিপের প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে এনসিপির কাছে হস্তান্তর করে। এ সময় জরিপের বিভিন্ন ফলাফল ও প্রতিবেদনের নানা দিক নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা হয়।
৭ ঘণ্টা আগে