রাজধানীর ফার্মগেট ও শেরে বাংলা নগর এলাকা থেকে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত নেতা-কর্মীকে আটক করা হয়েছে।
আজ বুধবার দুপুর ২টার দিকে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে ও শেরে বাংলা নগর মূল সড়কে একযোগে অভিযান চালিয়ে তাঁদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আলমগীর কবির আজকের পত্রিকাকে বলেন, ‘আজ দুপুরে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রমের অংশ হিসেবে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান রয়েছে।’
তিনি জানান, যেসব স্থানে নেতা-কর্মীরা জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, সেসব স্পটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নাহিদ বলেন, সীমান্ত হত্যা বন্ধ, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর ভূমিকা নিতে হবে। একই সঙ্গে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবার নাগরিক অধিকার রক্ষায় কাজ করতে হবে।
৬ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ২০১৩ সালে শাপলা চত্বরের ঘটনায় বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে। সে সময় দেশের জনগণের একটি বড় অংশ বিপদগ্রস্ত থাকলেও বিরোধী দল হিসেবে বিএনপির আরও সাহসী ও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত ছিল বলে উল্লেখ করেন তিনি।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ‘এখানে তো আফ্রিকার জঙ্গল থেকে এসে কেউ চাঁদাবাজি করে না। আমাদের সঙ্গে চলাফেরা করা, উঠবস করা লোকেরাই চাঁদাবাজি করে। তাদের পরিচয় আমরা সবাই জানি...
৪ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনী সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন প্রদানের খরচ হিসেবে এই ব্যয় দেখানো হয়েছে।
৬ ঘণ্টা আগে