
দেশে সরকার পরিবর্তনের পাশাপাশি ভূমি ও কৃষি অফিসে নতুন সুপারিশওয়ালা ও লেনদেনের ব্যবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এসব গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে যায় না বলে জানিয়েছেন তিনি।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন আয়োজিত ‘ভূমিহীন কৃষক সমাবেশে’ এ কথা বলেন জোনায়েদ সাকি।
জোনায়েদ সাকি বলেন, ‘ভূমি অফিসে, কৃষি অফিসে আগে সরকারি দলের কারও সুপারিশ ছাড়া, ঘুষ ছাড়া কোনো কাজ হতো না। সবাই পরিবর্তন আশা করেছিলেন, সুপারিশ ছাড়া ন্যায্য দাবি পূরণ হবে। কিন্তু নতুন সুপারিশওয়ালা তৈরি হয়েছে, নতুন লেনদেনের ব্যবস্থা তৈরি হয়েছে, যেটা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে যায় না।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘ফ্যাসিস্ট পালিয়েছে, ফ্যাসিস্ট-ব্যবস্থাকে বিদায় করে দিতে হবে। নতুন বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন যাত্রা। কিন্তু সেই যাত্রায় কি ভূমিহীনেরা আছেন? ভূমিহীন, কৃষক, শ্রমজীবী মানুষেরা যদি না থাকেন, তাহলে এই বাংলাদেশ কার?’
ভূমি সংস্কার ছাড়া সত্যিকার পরিবর্তন হয় না উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, অনেক কমিশন হয়েছে, আবার অনেক গুরুত্বপূর্ণ কমিশন হয়নি। ভূমি কমিশন, শিক্ষা কমিশন হয়নি।
সরকারের উদ্দেশে জোনায়েদ সাকি বলেন, চট্টগ্রাম বন্দর তো (পরিচালনার দায়িত্ব) যে কেউ দিতে পারে, ওইটা জরুরি নয়। জরুরি হলো ভূমিহীনদের অধিকার নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা সবাই করতে পারে না। এ বিষয়ে সরকারের আন্তরিকতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
সরকার একটা বিশেষ দলের সরকারে পরিণত হয়ে যাচ্ছে অভিযোগ করে সাকি বলেন, না হলে কেন ভূমি অফিসের কর্মকর্তা ছাত্রদের সই, সুপারিশ আনতে বলবেন? বিচার, সংস্কার, নির্বাচন একসঙ্গে চলতে হবে। এটাই প্রধান কাজ। সবাইকে সঙ্গে নিয়েই এটা করতে হবে।
সমাবেশে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, ‘সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা সারা জীবন কৃষি, কৃষক, ভূমিহীন, মেহনতি জনতার জন্য আন্দোলন করেছেন। কিন্তু উপদেষ্টা হওয়ার পর আমাদের বারবার দাবির মুখেও তাঁরা কৃষি, কৃষক, ভূমিহীনের জন্য কোনো উদ্যোগ নেন নাই।’
বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দিন বলেন, ‘আমরা কৃষি সংস্কার কমিশন গঠনের জন্য সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছি। কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের বলা হয়, আপনারা ছাত্রনেতাদের সিগনেচার নিয়ে আসেন।’
সমাবেশ শেষে প্রধান উপদেষ্টার কাছে ৮ দফা দাবিসহ স্মারকলিপি দেন তাঁরা। সমাবেশে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, গণমুক্তিমঞ্চের আহ্বায়ক সাকিব প্রত্যয় প্রমুখ।

আসিফ মাহমুদ বলেন, যদি এই অনুসন্ধান করতেই হয়, তাহলে বর্তমান সরকারের বিরুদ্ধে অনুসন্ধান করতে হবে, আমার বিরুদ্ধে নয়। আমি একেবারে ডকুমেন্ট দিয়ে দেখিয়ে দিয়েছি, যে নির্দিষ্ট ঘটনার কথা বলা হয়েছে, সেটি বিএনপি সরকার ক্ষমতায় আসার তিন মাস পরের ঘটনা।
১০ মিনিট আগে
সংসদ অধিবেশনে আওয়ামী লীগ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের মধ্যে বাহাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সম্প্রতি একটি সাক্ষাৎকারে আওয়ামী লীগ দল হিসেবে রাজনীতি করতে চাইলে আপত্তি থাকার কথা নয় বলে মন্তব্য করেছেন
১৫ ঘণ্টা আগে
চট্টগ্রামের পর এবার রংপুর অভিমুখে লংমার্চ করতে যাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দাবিতে পরবর্তী এই কর্মসূচি বাস্তবায়নে বৈঠক করেছে জামায়াতে ইসলামী।
১৮ ঘণ্টা আগে
চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালির ভেনিসে যাওয়া অভিনেত্রী বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান দলের মহিলা বিভাগের প্রচার সেক্রেটারি নাজমুন নাহার।
১৮ ঘণ্টা আগে