
অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগ হলো একটা অভিশপ্ত দল। আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে খুন করেছে। ৩০ হাজার মানুষকে আহত করেছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না তো কাকে নিষিদ্ধ করবেন? আর কয়টা লাশ পড়লে আপনারা তাদের নিষিদ্ধ করবেন। জাতীয় পার্টিও দালাল। আরও কিছু দালাল আছে যারা বাড়ি-গাড়ির জন্য নির্বাচনে গিয়েছে।’
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ: বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে অলি আহমদ আরও বলেন, ‘আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আপনারা অনেক সুযোগ পেয়েছেন। দুই থেকে আড়াই মাস চলতেছে, কিন্তু আপনারা এখনো দৃশ্যমান কোনো কিছুই দেখাতে পারেননি। লোটা বাহিনী এখনো হাসিনার কাজ করে যাচ্ছে। বিএনপি এবং জামায়াতের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করা। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং দেশের সম্পদকে রক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘হাসিনার লোটা বাহিনী এখনো আছে। এ সরকারের উচিত ছিল সর্বপ্রথম এদের চাকরিচ্যুত করা। তদন্তের ভিত্তিতে তাদের জেলে পাঠানো, কিন্তু আমাদের উপদেষ্টারা তাদের সঙ্গে কাজ করতেছে।’
তিনি বলেন, ‘ভারত এক মিনিটের জন্যও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না। এর কারণ হলো বাংলাদেশ ভৌগোলিকভাবে উর্বর। আবার অন্যদিকে আমাদের শত্রুরাও চায় না বাংলাদেশের সবাই একত্রে থাকুক।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
২০ ঘণ্টা আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
২ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
২ দিন আগে
অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ কত দিন সহ্য করবে, জানি না। বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে। বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান,
২ দিন আগে