
১৭ অক্টোবর বেলা ১১টায় ‘তদারকি সরকারের’ অধীনে নির্বাচন, জাতীয় সংসদে সংখ্যানুপাতিক আসন পদ্ধতির প্রবর্তনসহ বাম জোটের দাবির সমর্থনে নির্বাচন কমিশন ঘেরাও করবে বাম গণতান্ত্রিক জোট।
আজ রোববার বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে নেত্রকোনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমাবেশে হামলার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি বলেন, সরকার বেসামাল হয়ে পড়েছে। তারা বিভিন্ন স্থানে বাম জোট ও শরিক দলগুলোর সভা-সমাবেশ, মিছিলে হামলা করছে। আগামী নির্বাচন নিয়ে জনগণের তদারকি সরকারের অধীনে নির্বাচনের যে দাবি তা আড়াল করতে সরকার তার পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে আজ নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, ডা. দিবালোক সিংহসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারী পুলিশ এবং ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীদের বিচার দাবি করে তিনি আরও বলেন, নেত্রকোনা পুলিশ প্রশাসন অনুমতির দোহাই দিয়ে মিছিল করতে বাধা দেয়। কিন্তু ব্রিটিশবিরোধী আন্দোলন, পাকিস্তান আমলে গণতান্ত্রিক আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কোনো আন্দোলনই অনুমতি নিয়ে হয় নাই।
সরকারের সময় শেষ হয়ে এসেছে উল্লেখ করে এ বাম নেতা বলেন, হামলা-মামলা, বাধা প্রদান করে অতীতের অগণতান্ত্রিক-স্বৈরাচারী সরকারের মতো এ সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সংবিধান পরিবর্তন করে তদারকি সরকারের অধীনে নির্বাচন ছাড়া সরকারের কোনো বিকল্প পথ নেই। জনগণ এ সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বাসদ নেতা নিখিল দাস, বাসদ (মার্ক্সবাদী) নেতা মানস নন্দী, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন জোটের নেতারা।
এই সমাবেশের আগে বিকেলে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

চাঁদাবাজি ও দখলবাজির প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির নেতা-কর্মীরা ‘পুনর্বাসন দানবাক্স’ স্থাপন এবং ‘গণভিক্ষা’ নামে ব্যঙ্গাত্মক কর্মসূচি পালন করেছেন। আজ সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে একটি মিছিল হয়।
১ ঘণ্টা আগে
রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্রে সরকারি দলের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা সাধুবাদ জানাতে পারছি না। কারণ দখল শুধু রাড্ডায় হয়নি, হাজার জায়গায় হয়েছে। মোহাম্মদপুরেও হয়েছে। সবগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে...
২ ঘণ্টা আগে
চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। এ নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি...
২ ঘণ্টা আগে
দলের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ২৩ সদস্যের সাংগঠনিক উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই উপ-কমিটির প্রধান করা হয়েছে দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে। রাজনৈতিক পর্ষদ থেকে দুজনকে এই উপকমিটির উপ-প্রধান করা হবে। পাশাপাশি প্রতি বিভাগে একজন করে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও
২ ঘণ্টা আগে