
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্য নেতাকর্মীরা ভারত ও অন্য দেশে অবস্থান করে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মহিদুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, বিএনপি গত ১৭ বছর ধরে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করছে তা এখনো পূরণ হয়নি। স্বৈরশাসক যিনি পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছেন, সেখান থেকে তিনি একেক দিন একেকটা ফোনকল ছাড়ছেন, যত আওয়ামী লীগ নেতারা পালিয়ে আছে তারা দেশের মানুষকে ভুল বুঝিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে যাতে এই দেশে অস্থিতিশীলতা তৈরি হয়।
বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি লড়াই করে জনগণের কল্যাণের জন্য। কারণ আপনারা দেখেন একের পর এক যতগুলো স্বৈর সরকার এসেছে শহীদ জিয়া থেকে শুরু করে বেগম খালেদা জিয়া যিনি মিথ্যা মামলায় আজকে জর্জরিত। তারপর তারেক রহমান তার বিরুদ্ধেও অসংখ্য মিথ্যা মামলা। ১৭ বছরে কত নেতা গুম-খুন হত্যা হয়েছে। কত কিছু আমাদের ওপর দিয়ে গেছে। তারপরও এসব মিথ্যা মামলা নিয়ে বিএনপি বারবার জনগণের পাশে দাঁড়াচ্ছে।’
তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কোটা আন্দোলন ছিল মেইন। তারপর সেটা এক দফা আন্দোলনে পরিণত হয়। সেই আন্দোলনে অনেক মা তার সন্তান হারিয়েছে। অনেক ছেলে তার বাবা হারিয়েছে। আজকে অনেকে আহত, এদের ভবিষ্যৎ এখনো জানি না। চেষ্টা করা হচ্ছে তাদেরকে সুস্থ করে যেন একটা ভবিষ্যৎ দেওয়া যায়। এত কষ্টের পর আমরা যে স্বাধীনতা পেয়েছি, কিন্তু সেই স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা উপভোগ করতে পারিনি। কারণ স্বৈর সরকারের কিছু চক্রান্তকারী বারবার তা ধ্বংস করে।’
তিনি বলেন, ‘আজকে মনে রাখতে হবে সংস্কার মানে যেমন সংস্কার দেশের আছে, রাষ্ট্রের আছে; রাজনৈতিক দলেরও সংস্কার করতে হবে। অনেকে বক্তৃতা করার সময় পেছনে দাঁড়িয়ে ছবি তোলে, আমি বলতে চাই যদি আমরা কোনো কাজ না করতে পারি তাহলে এই ছবি কোনো কাজে আসবে না। আমাদের মনে রাখতে হবে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া অনেক কষ্ট করেছেন, তবুও তিনি মাথানত করেন নাই।’
বিএনপির এই নেতা বলেন, ‘পার্শ্ববর্তী দেশ সব সময় চেষ্টা করছে বাংলাদেশকে একটি অঙ্গরাজ্যে পরিণত করা এবং তার জন্যই তারা চাইতো আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতা সে পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে।’
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কেন্দ্রীয় বিএনপির সদস্য ফরিদা ইয়াসমিন, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লেটে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
১ দিন আগে
১ জুলাই থেকে ১৫ জুলাই পর্যন্ত জুলাই সনদ বাস্তবায়ন তথা গণভোটের রায় বাস্তবায়নের জন্য সব জেলা ও মহানগরীতে সেমিনার করা হবে। ৪ জুলাই রাজধানী ছাড়া সব মহানগরী এবং জেলায় বিক্ষোভ ও গণমিছিল করা হবে।
১ দিন আগে
বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
১ দিন আগে
নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত করা নির্বাচনী বিধিমালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদেরও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে। এ নিয়ে বিএনপির নেতাদের মত দুই রকম। তাঁদের একাংশ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে কিছুটা নমনীয়, আবার সতর্কও।
২ দিন আগে